ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর জিথর গ্রামের বাসিন্দা মোছা. মালেখা। জীবনের দীর্ঘ পথচলায় তাঁকে পাড়ি দিতে হয়েছে অসংখ্য প্রতিকূলতা। স্বামী গিয়াস উদ্দিনের মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। সীমাহীন অভাব-অনটন ও নানা সংকটের মধ্যেও তিনি হাল ছাড়েননি।
একাই পরম মমতা ও অসীম ধৈর্যের সঙ্গে পাঁচ মেয়েকে লালনপালন করে বড় করেছেন এবং তাঁদের বিয়ে দিয়েছেন।জীবনের এতগুলো দায়িত্ব পালন করার পরও তাঁর সংগ্রাম থেমে থাকেনি। বর্তমানে নিজের প্রতিবন্ধী ছেলের দেখাশোনা, ভরণপোষণ এবং সংসারের যাবতীয় দায়িত্ব তাঁকেই সামলাতে হচ্ছে। প্রতিনিয়ত দারিদ্র্য ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই মায়ের পরিবারের জন্য এক দিনের খাবারের ব্যবস্থা করেছে ময়মনসিংহ বন্ধুসভা।
এ জন্য নগদ অর্থসহায়তা করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।বোরহান উদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানবিকতা কোনো বড় আয়োজন কিংবা বিপুল অর্থের ওপর নির্ভরশীল নয়; বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মানসিকতাই পারে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে।’পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা
সূত্র: প্রথম আলো

প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য
নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক
ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা
সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই
আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন