পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের আশুলিয়া ও হেমায়েতপুরের কয়েকটি জায়গায় আজ রোববার দিনভর বিক্ষোভ হয়েছে। হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক দেড় ঘণ্টার মতো অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
এমন পরিস্থিতিতে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার ১৭৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে জানান আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।মহাসড়ক অবরোধের সময় পোশাকশ্রমিকেরা হেমায়েতপুরে ঢাকা–আরিচা মহাসড়ক–সংলগ্ন একেএইচ গ্রুপের কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। মহাসড়ক অবরোধের কারণে প্রায় দেড় ঘণ্টা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল।
ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে বিক্ষোভকারীদের মারধরের শিকার হন স্থানীয় এক সাংবাদিক।
সূত্র: প্রথম আলো

ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ের লেনদেনে কিউআর কোড সেবা চালু
মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা, করণীয় কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন