ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। তবে বুথফেরত জরিপ এবং এ পর্যন্ত গণনা হওয়া ভোট থেকে স্পষ্ট, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হচ্ছে। তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী রাজনৈতিক জোটও আসনের হিসাবে এগিয়ে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন তাঁর জোট পাচ্ছে না, এটা নিশ্চিত।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সোয়া আটটা পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা হয়েছে।ইসরায়েলের দৈনিক হারেৎজ–এর তথ্য অনুযায়ী, এতে নেতানিয়াহুর জোট ৫৩ এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮ আসন পাওয়ার পথে। অন্যদিকে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে।
ফলে নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠন করতে হলে বিরোধীদের আরব দলগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন প্রয়োজন।ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহুসমস্যা হলো, আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা নিয়ে বিরোধী শিবিরে তীব্র আপত্তি রয়েছে।
সূত্র: প্রথম আলো

ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি: গতিসীমা ২৫ কিমি, নিষিদ্ধ প্রধান সড়কে
জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে
মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন