চার দশকের অভিনয়জীবন। আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয়। কখনো খলনায়ক, কখনো হাসির চরিত্রে দর্শক মাতিয়েছেন। আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এত দীর্ঘ ক্যারিয়ারে নিজের অভিনীত কয়টি ছবিকে ভালো মনে করেন পরেশ রাওয়াল? উত্তরটা শুনলে অবাক হতে হয়। মাত্র ১১টি! সম্প্রতি মুম্বাইয়ের এক চলচ্চিত্র উৎসবে নিজের কাজের এমন কঠোর মূল্যায়ন করেছেন বলিউডের এই প্রবীণ অভিনেতা।
মুম্বাইয়ে ১৪তম জাগরণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় অনন্ত নারায়ণ মহাদেবন পরিচালিত ‘পাস্ট টেন্স’। ছবিটির প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরেশ রাওয়াল। সঙ্গে ছিলেন তাঁর ছেলে অভিনেতা আদিত্য রাওয়াল, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, শরিব হাশমি ও পরিচালক।
সেখানেই নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন পরেশ।আলোচনার একপর্যায়ে উপস্থাপক জানতে চান, অভিনয়জীবনে কতটি চলচ্চিত্রে কাজ করেছেন, কখনো হিসাব রেখেছেন কি না।
সূত্র: প্রথম আলো

নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন
ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে
আপনি কত বড় মিথ্যাবাদী?
‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব
ডিম সম্রাটের আত্মকাহিনি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন