চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচরে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচরে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা নিয়ন্ত্রণে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। অবিলম্বে কার্যকর হওয়া এই বিধিমালা অনুযায়ী, জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের সড়কে ই-রিকশা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ফুটপাতে চলাচল এবং এক জোনের নিবন্ধিত রিকশা অন্য জোনে বা অন্য সিটি করপোরেশনে নেওয়া যাবে না। সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে এসব রিকশার জোনভিত্তিক রুট, সংখ্যা ও রং নির্ধারণ করবে।
নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ সড়কে ই-রিকশার সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার এবং স্কুল, হাসপাতাল বা জনবহুল এলাকায় তা হবে সর্বোচ্চ ১৫ কিলোমিটার। অনুমোদিত ধারণক্ষমতা অনুযায়ী চালক ছাড়া সর্বোচ্চ দুই বা চারজন যাত্রী বহন করা যাবে এবং অতিরিক্ত বাণিজ্যিক পণ্য পরিবহন ও ৪০ ডেসিবেলের বেশি তীব্রতার হর্ন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। চালককে অবশ্যই ১৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে কিউআর কোডযুক্ত পাঁচ বছর মেয়াদি নিবন্ধন দেওয়া হবে এবং একজন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে।
বুয়েটের প্রযুক্তিগত মান অনুযায়ী তৈরি প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার ও ওডোমিটার থাকতে হবে এবং এগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল হবে ১২ বছর। অনুমোদিত চার্জিং স্টেশন বা গ্যারেজে সৌরবিদ্যুৎ ও গ্রিড সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ করতে হবে এবং পরিবেশের ক্ষতি এড়াতে পুরোনো ব্যাটারি যত্রতত্র না ফেলে অনুমোদিত পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে পাঠাতে হবে। নিবন্ধনহীন রিকশা চালানো, অতিরিক্ত গতি, অতিরিক্ত যাত্রী বহন বা ট্রাফিক আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ ও ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে।তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, সেদিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন।
আর তিনি পালিয়ে আসেন।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি বলছে, মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেল পাওয়া যায়।পিবিআই কর্মকর্তারা বলছেন, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের স্পট হিসেবে পরিচিত।
মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদে পড়ে ডুবে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই–বাছাই করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন