advertisement

৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ

৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ
চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগমের লাশ উদ্ধার করা হয়
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখে হালকা লালচে দাগ রয়েছে। ব্যবহৃত দুটি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে।গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির সরকারি পুকুরপাড়সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরও বাসার পেছনের লোহার দরজা খোলা দেখে কয়েকজন ভাড়াটে ভেতরে যান। নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা ছিল। ঘরে ঢুকে তাঁরা বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ জানায়, নূর নাহার দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন।

প্রায় ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে তাঁর এক ছেলে মারা যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু: বাবার দাবি, খুন! সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু: বাবার দাবি, খুন! পালিয়ে থাকতে চঞ্চল বিশ্বাস থেকে হলেন সুজা বিশ্বাস, ১৩ বছর পর সিআইডির জালে পালিয়ে থাকতে চঞ্চল বিশ্বাস থেকে হলেন সুজা বিশ্বাস, ১৩ বছর পর সিআইডির জালে ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা আত্মসাতের 
অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
advertisement

অভাবের সংসার থেকে জাতীয় ব্যাডমিন্টনে সেরা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শিরোপা জয়ের আনন্দটা আর ধরে রাখতে পারলেন না লিকা পোদ্দার। মংলায় থাকা মাকে ভিডিও কলে খবরটা দিতেই চোখ ভিজে গেল তার। পাঁচ বছরের সিনিয়র ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ, এত দিনের সংগ্রাম আর মায়ের স্বপ্নপূরণের আবেগ-সব মিলেমিশে একাকার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা, সতর্ক প্রশাসন।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন