ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন। গত বুধবার চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের সই করা এক চিঠিতে তাঁদের সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিন পুলিশ সদস্যকে সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে আনা হচ্ছিল।
লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যরা ট্রাকটির গতি রোধ করেন।
সূত্র: প্রথম আলো

প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস
ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক
বইয়ের পাতায় স্বপ্ন আর সুস্থতায় দিনযাপন
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ...
এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন