advertisement

এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন
রায়হান উদ্দিন আহমদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি এসআই আকবর হোসেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিলেটে ছয় বছর আগে পুলিশ হেফাজতে রায়হান উদ্দিন আহমদ হত্যা মামলার প্রধান আসামি পুলিশ থেকে সাময়িক বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই মামলায় অভিযুক্ত কনস্টেবল হারুন অর রশিদ ও টিটু চন্দ্র দাসের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ এ রায় দেন।

রায়ে অপর তিন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন এসআই হাসান উদ্দিন, পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহি ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান। রায়ের সময় হাজতে থাকা একমাত্র আসামি আশেক এলাহি শুধু আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন বলেন, মামলায় ৬৯ জন সাক্ষীর মধ্যে ৬১ জন সাক্ষ্য দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিমানের যান্ত্রিক ত্রুটি সারল ৫ ঘণ্টা পর, নারিতা থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বিমানের যান্ত্রিক ত্রুটি সারল ৫ ঘণ্টা পর, নারিতা থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাই... সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাই... সার্বিয়াকে শিক্ষার্থীরা যেভাবে পুনরুদ্ধার করল সার্বিয়াকে শিক্ষার্থীরা যেভাবে পুনরুদ্ধার করল নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ২৪ জন আহত সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু: বাবার দাবি, খুন! সাবেক বিমান কর্মকর্তার মৃত্যু: বাবার দাবি, খুন!
advertisement

কুড়িগ্রামে হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতিসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্টার্টআপ স্যান্ডবক্সে নিবন্ধন বাধ্যতামূলক করলো এনবিআর

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

নিবন্ধনের আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে এনবিআর সিদ্ধান্ত না দিলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়েছে বলে গণ্য হবে। এ ছাড়া ভুল তথ্য দেওয়া বা ডিজিটাল সিস্টেমে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে জায়গায় ছন্দ হারালো বাংলাদেশ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্যাটিং নিয়ে নানা কথাবার্তা। তির্যক সমালোচনা। লাল বলে কিছু কম। তবে সাদা বলে আজকাল টাইগার ব্যাটারদের পারফরম্যান্স খুব খারাপ। দায়িত্ববোধ চোখে পড়ে কম। হিসাব কষে খেলা, পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণে কখন কী করণীয়, তা ঠাওর করে ব্যাট না চালানো দিনকে দিন খুব বড় সমস্যা হয়ে গেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন