জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শুক্রবার ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির একজন সদস্য।প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শুক্রবার ও শনিবার ছাড়া পরীক্ষা নেওয়া হবে।’এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
সূত্র: প্রথম আলো

১৬ বছর ধরে দূর থেকে পানি আনতেন মালেখা, এবার উঠানেই নলকূপ
দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কয়েক বিভাগে বৃষ্টির সম্ভাবনা
গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্স...
একঝলক (২৯ অক্টোবর ২০২৬)
সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন