advertisement

গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও

গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত ৭৬ জন কর্মকর্তা গাড়ি ব্যবহার করেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়া হচ্ছে। অথচ সরকারি নির্দেশনায় প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানির সীমা নির্ধারণ করা আছে। জ্বালানি বরাদ্দের নিজস্ব নীতিমালাও নেই করপোরেশনের।অনুসন্ধানে দেখা গেছে, বাড়তি বরাদ্দের তেল বিক্রি করে দেন চালকদের একাংশ।

কর্মকর্তাদের কেউ কেউ তা জেনেও নীরব থাকেন বলে অভিযোগ আছে। তাঁদের কেউ কেউ দাপ্তরিক কাজের বাইরে নিজেদের ও পরিবারের প্রয়োজনে চালকসহ গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সেও কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্য পাওয়া গেছে।করপোরেশনের একাধিক কর্মকর্তার ভাষ্য, বছরের পর বছর এভাবেই চলছে জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম।করপোরেশনের অন্তত ৭৬ জন কর্মকর্তা গাড়ি ব্যবহার করেন।

প্রত্যেকের একটি গাড়িতে মাসে ২৫০ লিটার জ্বালানি এবং নথিতে থাকা সর্বোচ্চ দর ধরে হিসাব করলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় হতে পারে বলে হিসাব পাওয়া গেছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যানবাহনে জ্বালানি ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা না থাকা ও অতিরিক্ত তেল ব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটির প্রশাসক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, সংস্থায় নিজস্ব নীতিমালা না থাকলেও সরকারের বিদ্যমান নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রংপুরে বাড়িতে হামলা–লুটপাটের আগে ছড়ানো হয় পুরোনো ভিডিও  রংপুরে বাড়িতে হামলা–লুটপাটের আগে ছড়ানো হয় পুরোনো ভিডিও  এলপিজির আমদানিকারক-বিক্রেতা সবাই বাড়তি কমিশন চান, চলছে শুনানি এলপিজির আমদানিকারক-বিক্রেতা সবাই বাড়তি কমিশন চান, চলছে শুনানি রায় ১১ নভেম্বর, সব সম্পদের বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক রায় ১১ নভেম্বর, সব সম্পদের বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
advertisement

‘ধুরন্ধর’ দেখুন, ভারত অনেক শক্তিশালী: চীন সীমান্ত নিয়ে বিজেপির মন্ত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চীন সীমান্তে সংঘাতের খবরের মধ্যে ভারতকে শক্তিশালী দাবি করে ‘ধুরন্ধর’ সিনেমা দেখার পরামর্শ দিয়েছেন অরুণাচল প্রদেশের বিজেপির মন্ত্রী বালো রাজা।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী জাহাজে আগুন: আইআরজিসি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাজেকে অবরোধের রেষ খাগড়াছড়ির পর্যটনে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আটদিন ধরে চলা সড়ক অবরোধে স্থবির হয়ে পড়েছে পর্যটন শিল্প। সাজেকে পর্যটক যাতায়াত বন্ধ থাকায় পর্যটকশূন্য হয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন