advertisement

পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্লাভিও বললেন, ‘আমিই ব্রাজিলের প্রকৃত নেতা’

পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্লাভিও বললেন, ‘আমিই ব্রাজিলের প্রকৃত নেতা’
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের নিয়ে উড়োজাহাজ থেকে নামছেন ফ্লাভিও বলসোনারো। ফ্লোরিডার মায়ামির কাছের ওপা-লোকা এক্সিকিউটিভ বিমানবন্দর, ২৮ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো নিজেকে দেশটির ‘প্রকৃত নেতা’ বলে দাবি করেছেন। নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগও তুলেছেন তিনি। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছে এক বিবৃতিতে এ কথা বলেন ফ্লাভিও। ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা জয়ী হয়েছেন। গত রোববার দ্বিতীয় দফার ভোটে নাটকীয় জয়ের মধ্য দিয়ে তিনি আবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে পরাজয়ের পর ফ্লাভিও পালিয়ে যুক্তরাষ্ট্রে যান। তিনি সেখানে স্বেচ্ছানির্বাসনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।নির্বাচনে হেরে গোপনে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেলেন ফ্লাভিও বলসোনারোযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ফ্লাভিও বলেন, ‘আমিই নির্বাচিত প্রেসিডেন্ট। আর যাঁরা ব্রাজিলের নির্বাচনের ফলাফল চুরি করেছেন, তাঁরা একটি অপরাধী সংগঠনের অংশ।

এই সংগঠন দেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে।’ফ্লাভিও আরও বলেন, ‘আমি এখান (যুক্তরাষ্ট্র) থেকেই বিরোধী দলের নেতৃত্ব দেব।’ব্রাজিলের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা জয়ী হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার প্রাণ না কাড়লেও তীব্র যন্ত্রণা দেয়, যুক্তরাষ্ট্রের হাতে এ কোন অস্ত্র প্রাণ না কাড়লেও তীব্র যন্ত্রণা দেয়, যুক্তরাষ্ট্রের হাতে এ কোন অস্ত্র রোদের শেষ রেখা রোদের শেষ রেখা সাতক্ষীরায় সুপেয় পানি, বেড়িবাঁধে বরাদ্দের দাবি সাতক্ষীরায় সুপেয় পানি, বেড়িবাঁধে বরাদ্দের দাবি
advertisement

এশিয়ার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বায়ুদূষণের মান সূচকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জাপান সফরের অংশ হিসেবে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘বিএনপি করস, তোর কোন বাপ আছে ফোন দে’ ছাত্রদল নেতাকে ডা. এনামের ছেলে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাভারে সাইমুন ইসলাম হৃদয় (২৭) নামে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছেলের বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন