advertisement

আজ টিভিতে যা দেখবেন (২৯ অক্টোবর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (২৯ অক্টোবর ২০২৬)
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন আজ। কেপটাউনে চলছে দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট।

হকি এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ জাপান।মিরপুর টেস্ট: ২য় দিনবাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসকাল ৯–৩০ মি., টি স্পোর্টসত্রিদেশীয় ওয়ানডে সিরিজইংল্যান্ড–শ্রীলঙ্কাবেলা ২টা, ট্যাপম্যাড ও টি স্পোর্টসকেপটাউন টেস্ট: ৩য় দিনদক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়াবেলা ২–৩০ মি., ট্যাপম্যাডহকি: এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিমালয়েশিয়া–দক্ষিণ কোরিয়াবেলা ৩টা, স্টার স্পোর্টস ২বাংলাদেশ–জাপানবিকেল ৫–১৫ মি., স্টার স্পোর্টস ২ভারত–চীনসন্ধ্যা ৭–৩০ মি., স্টার স্পোর্টস ২কারাবাও কাপএভারটন–নিউক্যাসলরাত ১–৪৫ মি., ফ্যানকোড

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
advertisement

‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’

‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’
পরিণীতি চোপড়া
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মা হওয়ার পর অনেকটাই বদলে গেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জীবন। এখন তাঁর প্রতিটি পরিকল্পনার কেন্দ্রে থাকে ছোট্ট ছেলে নীর। তবে মাতৃত্বের কারণে অভিনয়জীবনে বিরতি টানতে চান না তিনি; বরং সংসার ও সন্তান সামলে আরও ভালো চরিত্রে অভিনয় করতে চান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই করেছেন নেটফ্লিক্সের সিরিজ শক: ট্রাস্ট নো ওয়ান–এর শুটিং।

নতুন এই সিরিজ, মাতৃত্বের অভিজ্ঞতা, অভিনয়জীবনের চ্যালেঞ্জ এবং রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে সংসার নিয়ে সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্সের কার্যালয়ে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন পরিণীতি চোপড়াআলাপের শুরুতেই শক: ট্রাস্ট নো ওয়ান–এর চিত্রনাট্য হাতে পাওয়ার পর কী হয়েছিল, সেই অভিজ্ঞতা শোনালেন পরিণীতি, ‘আমি প্রচুর বই পড়ি। এটা আমার অন্যতম অভ্যাস।

কিন্তু চিত্রনাট্য পড়ার সময় মাঝেমধ্যে মন অন্যদিকে চলে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা

হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা
বিচিত্র সাজের কৌতুক। হ্যালোউইন উপলক্ষে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী ‘হাই হিল রেসে’ প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল ডেল ও তাঁর স্ত্রী সুসানের বেশে হাজির হয়েছেন দুই প্রতিযোগী। ছবি: রয়টার্স
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভুতুড়ে সাজের আনন্দ আর মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয় ‘হ্যালোউইন উৎসব’। মৃত আত্মাদের স্মরণে প্রাচীন কেল্টিক রীতি থেকে শুরু হলেও হ্যালোউইন এখন রূপ নিয়েছে নানা রং ও আমোদের এক সর্বজনীন উৎসবে। বিচিত্র সব পোশাক, কুমড়া খোদাই করে তৈরি ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ কিংবা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ‘ট্রিক অর ট্রিট’ বলে মিষ্টি সংগ্রহ—সব মিলিয়ে মেতে ওঠে পুরো পাশ্চাত্য।

উৎসবের মূল দিনটির আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে আগাম উন্মাদনা। গত মঙ্গলবার কোথাও চলেছে হিল পরে বিচিত্র সাজের দৌড় প্রতিযোগিতা, কোথাও–বা কুমড়া খোদাইয়ের ব্যস্ততা। উৎসবের আগের এমন কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।বিচিত্র সাজের কৌতুক। হ্যালোউইন উপলক্ষে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী ‘হাই হিল রেসে’ প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল ডেল ও তাঁর স্ত্রী সুসানের বেশে হাজির হয়েছেন দুই প্রতিযোগী।

ছবি: রয়টার্সউৎসবের উত্তেজনার মাঝেও পেয়ে বসেছে ঘুম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই

কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই
ইসিএস কম্পিউটার সিটিতে পছন্দের পণ্য কিনছেন এক ক্রেতা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। বাজার ঘুরে দেখা গেছে, র‍্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, হার্ডডিস্ক, মনিটরসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য গত সপ্তাহের দামেই কিনতে পারছেন ক্রেতারা।

ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি প্রযুক্তিপণ্যের দাম তুলে ধরা হলো।প্রসেসরইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।এএমডি: রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫ গি.হা. ৪৫ হাজার ৫০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮–৪.৬ গি.হা. ২৩ হাজার ৫০০ টাকা, রাইজেন–৫ ৫৬০০জি ৩.৬–৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা।মাদারবোর্ডএমএসআই: এ৫২০ এম–এ প্রো (ডিডিআর ৪) ৭ হাজার ২০০ টাকা, প্রো এইচ ৬১০ এম–ই (ডিডিআর ৪) ১০ হাজার টাকা, বি৪৫০ এম–এ প্রো ম্যাক্স ৮ হাজার ৫০০ টাকা, এইচ৮১০ এম–বি (ডিডিআর ৫) ১৬ হাজার ৭০০ টাকা, বি৬৫০ এম গেম...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন