দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩২৯। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩০/৪ (ইংলিস ৮৫*, রেনশ ৭৪, গ্রিন ৬৫; ইয়ানসেন ২/৩৭)। * দ্বিতীয় দিনের খেলা শেষে।দিনের শুরুতেই সুখবরটা পেয়ে যাওয়ার কথা তাঁর। আইসিসির হালনাগাদ টেস্ট র্যাঙ্কিংয়ে দুটি তালিকার শীর্ষে উঠেছেন—বোলার হিসেবে, অলরাউন্ডার হিসেবেও।এমন একটা সুখবর পাওয়ার দিনটাকে পরে বল হাতেও রাঙিয়েছেন মার্কো ইয়ানসেন।
ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিনের জুটি যখন চোখ রাঙাচ্ছে, অস্ট্রেলিয়াকে টেনে নিচ্ছে বড় সংগ্রহের দিকে—তখন বাদ সেধেছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারই। ৭৪ রান করা রেনশকে উইকেটকিপারের হাতে ক্যাচ বানিয়ে ভেঙেছেন ১২৬ রানের জুটি, পরের ওভারে স্লিপে ক্যাচ করে ফেরত পাঠিয়েছেন ৬৫ রান করা গ্রিনকেও।কেপটাউনে কাল টানা ২ ওভারে উইকেট শিকারে একটি কীর্তিতেও নাম লিখিয়েছেন ইয়ানসেন। রেনশর উইকেটটি ছিল টেস্টে তাঁর শততম।
বলের হিসাবে টেস্ট ইতিহাসে তৃতীয় দ্রুততম।
সূত্র: প্রথম আলো

মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল
মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি
মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি
তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন