advertisement

ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে

ঢাকার কম্পিউটার বাজারে নির্দিষ্ট মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে
ইসিএস কম্পিউটার সিটিতে প্রযুক্তিপণ্য পছন্দ করছেন এক ক্রেতা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে বেশ কয়েকটি মডেলের মাদারবোর্ডের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে মাদারবোর্ডের দাম এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত বেড়েছে। তবে কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। ফলে র‍্যাম, প্রসেসর, এসএসডি, গ্রাফিকস কার্ড, হার্ডডিস্ক, মনিটরসহ অন্যান্য পণ্য গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে।

ঢাকার একাধিক কম্পিউটারবাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।প্রসেসরইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।এএমডি: রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫ গি.হা. ৪৫ হাজার ৫০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮– ৪.৬ গি.হা. ২৩ হাজার ৫০০ টাকা, রাইজেন–৫ ৫৬০০জি ৩.৬–৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা।মাদারবোর্ডএমএসআই: এ৫২০ এম–এ প্রো (ডিডিআর ৪) ৮ হাজার টাকা, প্রো এইচ ৬১০ এম–ই (ডিডিআর ৪) ১০ হাজার টাক...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে এআইয়ের কারণে অনেক চাকরি যেমন চলে যাবে, আবার নতুন চাকরি তৈরি হবে নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল আম্বার আইটি সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয় সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয় আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে আইফোন ও আইপ্যাডের জন্য এক্সের নতুন আইকন, বদলাবেন যেভাবে
advertisement

পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের আচরণ ‘আদালত অবমাননার শামিল’

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আদালত প্রাঙ্গণে ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে এসে শক্তি প্রদর্শন, বিচারপ্রার্থী ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা এবং এজলাসের দরজা বন্ধ করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাইকেলে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কা, মাদরাসাছাত্রের মৃত্যু

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি

অনুশাসন বনাম প্রশ্রয়: সন্তানের সঠিক বিকাশের পথ কোনটি
মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২ আগস্ট প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ।

উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভায় ডা. মেখলা সরকার প্যারেন্টিং বা সন্তান লালন-পালনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত দিকনির্দেশনা দেন। তিনি প্যারেন্টিংয়ের তিনটি ধরন ও সেগুলির প্রভাব নিয়ে আলোচনা করেন।

যেমন- কঠোর অনুশাসন: সন্তানকে সারাক্ষণ ভয়ে ও শাসনে রাখলে তার নিজস্ব মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং সে তার সৃজনশীলতা হারাতে পারে।অতিরিক্ত প্রশ্রয়: সন্তানকে সবকিছুতে অতিরিক্ত ছাড় দিলে তারা জীবনের আসল চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে শেখে না এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়।সম্পূর্ণ স্বাধীনতা বা উদাসীনতা: সন্তানের খোঁজখবর না রেখে তাকে সম্পূর্ণ ছেড়ে দিলে সে ভবিষ্যৎ সংকট বা প্রতিকূল পরিস্থিতি সামলানোর দক্ষতা অর্জন করতে পারে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন