বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর ১৯৭৫ একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত দিন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত এ দিনটি কেবল একটি রাজনৈতিক পালাবদলের স্মারক নয়; এটি জাতীয় সংকট, সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সিপাহি-জনতার অভ্যুত্থান ও রাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের এক তাৎপর্যপূর্ণ অধ্যায়।
বিশেষত বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনৈতিক ধারায় ৭ নভেম্বরকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় আত্মমর্যাদা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের উত্থানের ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।তবে ৭ নভেম্বরের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে হলে ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঘটনাপ্রবাহকে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করা অপরিহার্য।
কারণ এই পাঁচ দিনের রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার কাঠামো, সামরিক নেতৃত্ব এবং পরবর্তী রাজনৈতিক গতিপথকে গভীরভাবে প্রভাবিত করেছিল।৭ নভেম্বর: যেদিন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়১৯৭৫ সালের ১৫ আগস্টে পটপরিবর্তনের পর শেখ মুজিব সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়।
সূত্র: প্রথম আলো

চা-শ্রমিক ঊষামণির নতুন ভোরের গল্প
ট্রাকের চাপায় মা–বাবার সঙ্গে মারা গেল আট মাসের মেয়েটিও
পৃথিবীর আকাশে এসেছে নতুন একটি মিনি চাঁদ
হরিণ পালতে চান, কিনবেন কোথা থেকে, কী কী শর্ত মানতে হবে
সুসিকে সরিয়ে কট্টর অভিবাসনবিরোধী মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করে কী বার্তা দি...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন