জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।আজ শনিবার বেলা ১১টার দিকে মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) ও তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা। এ ছাড়া নিহত মোটরসাইকেল চালকের নাম লিখন আকন্দ (৩২)।
তাৎক্ষণিকভাবে তাঁর ঠিকানা জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় জামালপুর শহরের দিকে যাচ্ছিলেন ওই তিনজন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক প্রথমে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।
এতে অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন।এটিএম মাহমুদুল হক, মেলান্দহ থানার ওসি এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো

৭ নভেম্বর: জাতীয় সংহতি, সার্বভৌমত্ব ও বাংলাদেশের আত্মমর্যাদার অঙ্গীকার
চা-শ্রমিক ঊষামণির নতুন ভোরের গল্প
পৃথিবীর আকাশে এসেছে নতুন একটি মিনি চাঁদ
হরিণ পালতে চান, কিনবেন কোথা থেকে, কী কী শর্ত মানতে হবে
সুসিকে সরিয়ে কট্টর অভিবাসনবিরোধী মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করে কী বার্তা দি...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন