advertisement

বাংলাদেশ লাল-সবুজ জার্সিতে সেরা স্মৃতির মুহূর্ত

বাংলাদেশ লাল-সবুজ জার্সিতে সেরা স্মৃতির মুহূর্ত
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/banglades-lal-sbuj-jarsite-sera-smrritir-muhuurt

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির জামাল ভূঁইয়ার ফুটবল ক্যারিয়ারের স্বপ্নের দিন জামাল ভূঁইয়ার ফুটবল ক্যারিয়ারের স্বপ্নের দিন উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি
advertisement

তাহসিফ হত্যা: দীপ-তরুণী মুখোমুখি জিজ্ঞাসাবাদ

তাহসিফ হত্যা: দীপ-তরুণী মুখোমুখি জিজ্ঞাসাবাদ
কে এম তাহসিফ সাউরি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার দীপ ও এক তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছে নৌ পুলিশ। গত ২৭ অক্টোবর তাঁরা উত্তরার এক বারে যান, যেখানে তাহসিফ ও তরুণীর মনোমালিন্য হয়। এরপর তাহসিফ তরুণীকে নামিয়ে দীপের সঙ্গে চলে যান। দীপের দাবি, পুলিশ দেখে তারা দুদিকে দৌড়েছিলেন। পরদিন তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
শাহজাহান পাটোয়ারী
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নিজগাছতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।নিহত শাহজাহান পাটোয়ারী সদর উপজেলার নিজগাছতলা গ্রামের বাসিন্দা।

তিনি সরকারি প্রতিবন্ধী ভাতা পেতেন।এলাকার লোকজনের ভাষ্য, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে শাহজাহানের সঙ্গে তাঁর ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর বিরোধ চলছিল। এর জের ধরে শাহ আলম ও তাঁর স্ত্রী হাসিনা আক্তার প্রায়ই শাহজাহানকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায়ও তাঁরা শাহজাহানকে মারধর করেন। পরে তাঁকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।বাগাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শাহজাহান দৃষ্টিপ্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রিয়জনের স্মৃতিতে মোমবাতি ও ফুল

প্রিয়জনের স্মৃতিতে মোমবাতি ও ফুল
অল সোলস ডে উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটায় পবিত্র জপমালা রানী ক্যাথেড্রালের সমাধিক্ষেত্রে মোমবাতি জ্বালানো হয়েছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মৃত স্বজনদের স্মরণে প্রতিবছর ২ নভেম্বর অল সোলস ডে বা বিশ্ব আত্মা দিবস পালন করেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এদিন সমাধিক্ষেত্রে জড়ো হন নানা বয়সী মানুষ। প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালান, ফুল দিয়ে সাজান। তাঁদের আত্মার শান্তি কামনায় করেন বিশেষ প্রার্থনা। একই সঙ্গে বিশ্বজুড়ে প্রয়াত সব মানুষের আত্মার শান্তি কামনা করেন তাঁরা।

গতকাল রোববার ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থনা ও স্মরণের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।অল সোলস ডে উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটায় পবিত্র জপমালা রানী ক্যাথেড্রালের সমাধিক্ষেত্রে মোমবাতি জ্বালানো হয়েছেপ্রয়াত সব মানুষের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন খ্রিষ্টধর্মাবলম্বীরাপ্রিয়জনদের স্মরণে প্রার্থনায় অংশ নিতে সমাধিক্ষেত্রে এসেছেন নানা বয়সী মানুষমৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করছেন তিনিঅল সোলস ডে উপলক্ষে চট্টগ্রামের পবিত্র জপমালা রানী ক্যাথেড্রালের সমাধিক্ষেত্রে প্রার্থনায় অংশ নেন খ্রিষ্টধর্মাবলম্বীরাপ্রয়াত স্বজনদের স্মরণে সমাধিতে মোমবাতি জ্বালানো হয়েছেদিবসটি উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে পবিত্র জপমালা রানীর গির্জার সমাধিক্ষেত্রে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন খ্রিষ্টধর্মাবলম্বীরাসমাধিতে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা চলছে।

তেজগাঁও, ঢাকাপ্রয়াত স্বজনদের সমাধিতে মোমবাতি জ্বালাতে সমবেত হয়েছেন বিভিন্ন বয়সী মানুষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন