advertisement

সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি

সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দলের কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় বক্তব্য দেন। বিজয়নগর, ঢাকা। ২ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বিদ্যুৎ ও জ্বালানিসংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের অভাব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—সব মিলিয়ে সরকার দেশকে কঠিন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

আজ সোমবার রাজধানীতে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় সম্পাদকীয় কমিটির বিশেষ সভায় সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। পরে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে এখনো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। তৈরি পোশাকশিল্প ও শ্রমিক রপ্তানি খাতেও নতুন করে সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে সামগ্রিক অর্থনীতিতে।

বেতনকাঠামোকে কেন্দ্র করে তৈরি পোশাকশিল্পে শুরু হওয়া অসন্তোষ ও আন্দোলন পর্যায়ক্রমে অন্যান্য পেশার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘সবকিছু চিরবিদায় দিলাম’ লিখে ফেসবুকে পোস্ট, বিষপানে যুবকের মৃত্যু ‘সবকিছু চিরবিদায় দিলাম’ লিখে ফেসবুকে পোস্ট, বিষপানে যুবকের মৃত্যু আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যা বলছে পুলিশ ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যা বলছে পুলিশ পরিত্যক্ত সরকারি বাসা ভাড়া-সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান পরিত্যক্ত সরকারি বাসা ভাড়া-সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
advertisement

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প
ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল এলাকায় মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কোনো এক কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনে জেতে না। তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি।’ গতকাল সোমবার ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল এলাকায় নির্বাচনের শেষ প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ট্রাম্প বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের আগের এটাই শেষ দিন।

আমার বিশ্বাস, আমাদের জীবদ্দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন এটি।’নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট চাইতে গিয়ে নিজের সরকারের কাজের পক্ষে যুক্তি তুলে ধরেন ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীদের সমালোচনা করেন।ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চরমপন্থী ও বিপজ্জনক প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।

তাঁরা এ পর্যন্ত মনোনয়ন পাওয়া সবচেয়ে বিপজ্জনক প্রার্থী।’ডেমোক্র্যাটদের অভিবাসন ও ট্রান্সজেন্ডার অধিকারবিষয়ক অবস্থানের সমালোচনা করে ট্রাম্প বলেন, দলটি উগ্র কর্মসূচি ও ‘বিপজ্জনক মতাদর্শ’ অনুসরণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সবকিছু চিরবিদায় দিলাম’ লিখে ফেসবুকে পোস্ট, বিষপানে যুবকের মৃত্যু

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সোমবার ভোর পাঁচটার দিকে পারিবারিক বিরোধের জেরে বিষপান করেন মুজিব। পরে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন