advertisement

খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২

খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২
প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন আল আমিন জুনিয়র
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অবশেষে তৃতীয় দিনে এসে মাঠে গড়িয়েছে বরিশাল–ঢাকা ম্যাচ। সেঞ্চুরি পেয়েছেন ময়মনসিংহের আল আমিন জুনিয়র। ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট পেয়েছেন রাজশাহীর আসাদুজ্জামান পায়েল।খুলনাকে পেয়ে আবার সেঞ্চুরি আল আমিনেরজাতীয় ক্রিকেট লিগে আল আমিন জুনিয়রের সঙ্গে খুলনার যেন একটা বিশেষ বোঝাপড়া তৈরি হয়েছে। গত মৌসুমে খুলনার বিপক্ষেই প্রথম শ্রেণির ক্রিকেটে ছয় মৌসুমের সেঞ্চুরি-খরা কাটিয়েছিলেন। এবারও সেই খুলনা।

প্রতিপক্ষ বদলায়নি, বদলায়নি আল আমিনের রানের সংখ্যাও। আবারও ১০২!ময়মনসিংহের হয়ে খেলা এই অফ স্পিনিং অলরাউন্ডার গত মৌসুমে খুলনার বিপক্ষে অপরাজিত ১০২ রান করেছিলেন। সেটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর চতুর্থ সেঞ্চুরি। আজ একই প্রতিপক্ষের বিপক্ষে পেলেন পঞ্চম সেঞ্চুরি। পার্থক্য শুধু এবার অপরাজিত থাকতে পারেননি। খেলেছেন দ্বিতীয় ইনিংসে।তবে আল আমিনের সেঞ্চুরির পরও ম্যাচে স্বস্তিতে নেই ময়মনসিংহ।

ফলোঅনে পড়া দলটি তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩১৫ রান করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’ আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ
advertisement

দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামীপন্থি গার্মেন্টস মালিকরা কর্মীদের উসকিয়ে মাঠে নামিয়েছে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আওয়ামীপন্থি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকরা কর্মীদের উসকানি দিয়ে মাঠে নামিয়েছেন। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য রয়েছে বলে দাবি করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার

পক্ষ ছাড়ায় কর্মীকে খুনের অভিযোগ, চট্টগ্রামের সেই যুবদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে যুবদল কর্মী আবু ইউসুফ ওরফে জীবন (২৭) হত্যা মামলায় নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান ওরফে জুয়েল এবং তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রোববার রাতে পৃথক অভিযানে ঢাকা থেকে জিল্লুর এবং কুমিল্লা থেকে তাঁর সহযোগী মো. আরমানকে গ্রেপ্তার করা হয়। নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় গত ২৭ অক্টোবর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবু ইউসুফ।

হামলায় তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চিকিৎসকেরা পা কেটে ফেললেও তাঁকে বাঁচানো যায়নি। পরদিন ২৮ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি একটি আইসক্রিম কারখানায় কাজ করতেন।এ ঘটনায় আবু ইউসুফের বাবা গোলাম নবী বাদী হয়ে জিল্লুরসহ ১৫ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা করেন।এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অবস্থান পরিবর্তন ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন