ভারতের পশ্চিমবঙ্গ সরকার জাদুশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবার কলকাতায় একটি ম্যাজিক ইনস্টিটিউট গড়ার উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এই লক্ষ্যে কলকাতায় গড়বে এই ম্যাজিক ইনস্টিটিউট। এটি হবে ভারতের মধ্যে প্রথম একটি সরকারি ম্যাজিক ইনস্টিটিউট।
কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর পি সি সরকারের নামে গড়া হবে এই ইনস্টিটিউট।এই ম্যাজিক ইনস্টিটিউট গড়ার লক্ষ্য হবে বাংলার ঐতিহ্যবাহী জাদুশিল্প। এই ইনস্টিটিউটের অধীনে গড়া হবে একটি জাদুস্কুলও।
এই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে গত শুক্রবার কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দনের সভাঘরে এক বৈঠকে কলকাতায় জাদু ইনস্টিটিউট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কিংবদন্তি জাদুকর পি সি সরকারের ছেলে পি সি সরকার (জুনিয়র) এই বৈঠকে উপস্থিত হয়ে জাদু ইনস্টিটিউট ও জাদুস্কুল গড়া নিয়ে নানা পরামর্শ দেন।
সূত্র: প্রথম আলো

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা
আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান
যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি?
সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন