advertisement

আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণে উৎসবের আমেজ

আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণে উৎসবের আমেজ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ। গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আবদুল আউয়াল খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ।আইএসইউর উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও মানবিক মানুষ গড়ে তোলা।

শিক্ষার্থীদের শুধু শিক্ষিত ও পেশাগতভাবে সফল নয়; বরং নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সততা, নৈতিকতা ও মানবিকতার চর্চার মধ্য দিয়েই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে হাসনাত মোশাররফ বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চায়, যেন তাঁরা পেশাগত সাফল্য অর্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।নবীনদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, একাডেমিক কার্যক্রম ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এমপিওভুক্ত শিক্ষকেরা পে স্কেলের আওতায় কবে আসছেন, শিক্ষামন্ত্রী জানালেন ফেসবুকে এমপিওভুক্ত শিক্ষকেরা পে স্কেলের আওতায় কবে আসছেন, শিক্ষামন্ত্রী জানালেন ফেসবুকে উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪ আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা
advertisement

ঢাবির জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্রদল

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে অর্ক সাহা নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন হলের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইনানীর গ্যাসের আগুন ১৫ দিন পর্যবেক্ষণের সিদ্ধান্ত

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদগীরণ হয়ে আগুন জ্বলছে। গত ২৭ অক্টোবর উপজেলার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়

মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়
রিয়ালকে প্রথম গোল এনে দেওয়ার পর ডিন হাউসেনের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রেসিং ০: ৩ রিয়াল মাদ্রিদগত সপ্তাহটা মোটেই ভালো যায়নি কিলিয়ান এমবাপ্পের। তবে খারাপ সেই কাটিয়ে ওঠার পথে প্রথম ম্যাচটা হাসিমুখেই শেষ করলেন রিয়াল মাদ্রিদ তারকা। লা লিগায় আজ রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়ালের ৩-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছেন এমবাপ্পে।গত সোমবার রাতে ব্যালন ডি’অরে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের কাছে অল্প ভোটের ব্যবধানে হেরে দ্বিতীয় হয়েছে।

এর পর চীনের সাবেক শীর্ষ নেতা মাও সেতুংকে নিয়ে করা এক রসিকতার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় ওঠে। পরে ক্ষমা চাইতে বাধ্য হলেও সেই বিতর্কের রেশ কাটেনি। ঘটনার জেরে এই সপ্তাহে রিয়াল মাদ্রিদের ম্যাচটিসহ স্প্যানিশ লিগের কোনো খেলা সম্প্রচার করেনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।ও সব ভুলে মাঠে় দারুণ খেলেছে মাদ্রিদ। সার্দিনেরো স্টেডিয়ামে ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা।

মাতেও প্রাতোর হালকা বাধার মুখে বক্সে পড়ে যান এমবাপ্পে, আদায় করে নেন পেনাল্টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন