কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে পণ্য উৎপাদন এতটাই বেড়ে যাবে যে অর্থের প্রচলিত গুরুত্ব হারিয়ে যেতে পারে বলে অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তাঁর মতে, ভবিষ্যতে মানুষের পরিশ্রম করার প্রয়োজনীয়তা কমে যাবে, কমবে উৎপাদন খরচও।
আর তাই সুদূর ভবিষ্যতের কথা ভেবে অর্থ সঞ্চয় করা অর্থহীন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী লেখেন, ভবিষ্যতে ব্যাপক প্রাচুর্য তৈরি হবে—এমন প্রত্যাশা থেকেই তিনি নিজের কিছু প্রশ্নবিদ্ধ আর্থিক সিদ্ধান্তের পক্ষে যুক্তি খুঁজে নিচ্ছেন। তাঁর মতে, অতিরিক্ত বেপরোয়া হওয়া ঠিক নয়। তবে কয়েক বছর পর এসব সিদ্ধান্তের বেশির ভাগেরই হয়তো আর কোনো গুরুত্ব থাকবে না।
সেই পোস্টের জবাবে ইলন মাস্ক লেখেন, সুপার ইন্টেলিজেন্ট অ্যাবানড্যান্স বা অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রাচুর্যের যুগে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার কোনো মানে নেই।এআই ও রোবট নিয়ে ইলন মাস্কের ৪ ভবিষ্যদ্বাণীভবিষ্যতে অর্থের প্রয়োজনীয়তা কমে যাওয়ার কথা এবারই প্রথম বলেননি ইলন মাস্ক।
সূত্র: প্রথম আলো

‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ কী, যেভাবে কাজ করে
তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক
ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎকেন্দ্র চালু করল গ্রামীণফোন
এআর, ভিআর, এমআর ও এক্সআরের মধ্যে পার্থক্য কী
ভুয়া এআই জরিমানার এসএমএস, কী করবেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন