advertisement

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ
কর্ণফুলী নদী চ্যানেল হয়ে বন্দরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮টি কন্টেইনারবাহী জাহাজ আসা-যাওয়া করে। চট্টগ্রাম বন্দর
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা নতুন নয়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুবিধা নিতে পারে, এমন কথাও বিশ্লেষকেরা বলে আসছেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশ কার্যতই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক সুবিধা নেওয়া এক বিষয় নয়।

সেই অবস্থান কাজে লাগাতে প্রয়োজন অবকাঠামো, শিল্পায়ন, বিনিয়োগ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক সম্পর্ক।সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর কূটনীতি। ছোট দেশ হিসেবে বৃহৎ দুই প্রতিবেশী দেশের বাজারের সুবিধা নিতে নিজেদের দর-কষাকষির সক্ষমতা বৃদ্ধি করাই সবচেয়ে বাস্তবসম্মত উপায়।

জাপানের বঙ্গোপসাগরকেন্দ্রিক শিল্পোন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়ে সেই পুরোনো প্রসঙ্গটি নতুন করে সামনে এসেছে।বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) ‘ইনিশিয়েটিভ বিগ-বি’ নামে পরিচিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার ‘নেতার পক্ষ ছেড়েছিল, সেই শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ ‘নেতার পক্ষ ছেড়েছিল, সেই শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ ২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন ২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজেন আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজ...
advertisement

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর
ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দেয় প্রাইভেট কারটি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় (প্রাইভেট কার) নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনের সংস্পর্শে আনা কিশোরের দুই হাজার টাকার মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৮–এর বিচারক মো. আবদুল মোক্তাদির শুনানি নিয়ে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।শরীফ উদ্দীন বলেন, কিশোরের পক্ষে আজ জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী খোরশেদ মিয়া আলম। তবে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে দুই হাজার টাকার মুচলেকায় আদালত জামিন মঞ্জুর করেছেন।গত ২৪ সেপ্টেম্বর একই আদালত এই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর আদেশ দিয়েছিলেন।

সেদিন কিশোরের পক্ষে আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন

আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন
ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ইসরায়েলের তেল আবিবে দলটির সদর দপ্তরে বক্তব্য দেন। ২৮ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘আমরা ইতিহাস গড়েছি’, ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোতে যখন বুথফেরত (এক্সিট পোল) জরিপের ফলাফল আসতে শুরু করে, তখন দলীয় সদরদপ্তর থেকে সমর্থকদের উদ্দেশে এভাবেই বক্তব্য দেওয়া শুরু করেন দেশটির বিরোধী জোটের প্রধান ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। গত মঙ্গলবার মধ্যরাতের পর দলীয় কার্যালয় থেকে আইজেনকট বলেন, ‘আগামী বছরগুলোতে দেশটির নেতৃত্ব কে দেবেন, আজ সকালে ইসরায়েলের জনগণ সে বিষয়ে গণভোটের মতো একটি রায় দিয়েছেন।

আজ রাতে আমরা আমাদের উত্তর পেয়েছি। জনগণ পরিবর্তনকে বেছে নিয়েছেন। ব্যর্থ জোটের ওপর জনগণ আস্থা হারিয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু যেন আর প্রধানমন্ত্রী না থাকেন, তার পক্ষে ভোট দিয়েছেন ইসরায়েলের জনগণ।’নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিল আরব জোট২৭ অক্টোবর মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির পার্লামেন্ট নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার

পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার
সার্ভারের জন্য ক্ষতিকর গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সাইবার নিরাপত্তার জগতে একের পর এক গুরুতর নিরাপত্তার দুর্বলতা শনাক্ত হচ্ছে। পিএইচপি নিরাপত্তাত্রুটির পর এবার কম্পিউটারে ফার্মওয়্যার তৈরির কাজে ব্যবহৃত ওপেন সোর্স ডেভেলপমেন্ট কিট ‘টিয়ানোকোর ইডিকে টু’তে গুরুতর নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। এই ত্রুটির কারণে সার্ভারে অপারেটিং সিস্টেম চালু হওয়ার আগেই ক্ষতিকর কোড যুক্ত করা সম্ভব।

এর ফলে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত লাখ লাখ সার্ভার নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।‘সিভিই–২০২৬–৯৭৬৩১’ নামের এই নিরাপত্তাত্রুটি যৌথভাবে শনাক্ত করেছেন অ্যানথ্রপিকের অ্যালেক্স মাতরোসভ ও গুগলের ড্যান হোমস–মিত্রা। ক্ষতির মাত্রা বিবেচনায় ত্রুটিটিকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ত্রুটির কারণে ডেটা সেন্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সার্ভার নেটওয়ার্ক থেকে কোড ডাউনলোড করে চালু হয়, সেগুলো ঝুঁকিতে পড়তে পারে।

ফলে বিশ্বের অধিকাংশ সার্ভার এতে আক্রান্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।ত্রুটিটি ইডিকে টুর পিএক্সই বেস কোড ড্রাইভারে পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন