সরকারের সমালোচকদের ‘দেশবিরোধী’ ও ‘টুকরে টুকরে গ্যাং’ বলে আক্রমণ করার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার সেই তকমাগুলো উল্টো সরকারের দিকেই ছুড়ে দিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় নিজেকে ‘দিমাগি নকশাল’ বা ‘গর্বিত নকশাল’ বলে পরিচয় দিয়ে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেতা।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে শাহ ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) ও জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষার্থীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান।
তাঁর বক্তব্য, শিক্ষার্থীদের প্রতিবাদী কণ্ঠ থামিয়ে দেওয়া কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা ক্ষুণ্ন করার চেষ্টা দেশের তরুণদের মনোবল ভাঙতে পারবে না।‘সরকারকেই বলছি টুকরে টুকরে গ্যাং’ভিডিওতে শাহ বলেন, সরকারের স্বঘোষিত রক্ষকেরা তাঁর মতো মানুষকে নানা তকমা দিয়ে থাকেন।
সূত্র: প্রথম আলো

উদয় এখন কোথায়, কী করছেন
‘বেশি ভালো ভালো নয়’, লিখলেন মেহজাবীন
মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব
উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল
১৮ বছর আগে সব হারিয়েছিলেন, এখন ৪ হাজার কোটির সিনেমা বানান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন