চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত আবু ইউসুফ ওরফে জীবন (২৭) মারা গেছেন। গত মঙ্গলবার রাতে হামলার শিকার হওয়ার পর তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলেছিলেন চিকিৎসকেরা। এরপরও তাঁকে বাঁচানো যায়নি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবু ইউসুফ একটি আইসক্রিম কারখানায় কাজ করতেন।
রাজনৈতিক অবস্থান পরিবর্তন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। নিহত আবু ইউসুফের বাবা গোলাম নবী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলের পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ডান পা কেটে ফেলেও ছেলেকে বাঁচানো যায়নি।
তিনি বলেন, ‘যুবদল নেতার পক্ষ ছেড়েছিল, সেই শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল তারা।’পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কে আবু ইউসুফসহ চার-পাঁচজন আড্ডা দিচ্ছিলেন।
সূত্র: প্রথম আলো

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি
অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা
৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ
‘আবার আসিব ফিরে’ কবিতায় ফুটে উঠেছে অকৃত্রিম দেশপ্রেম
কী চমক নিয়ে আসছে মাইশেলফ এলেন স্বপন সিজন ৩

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন