বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুরের সংসারজীবনে আবারও বিচ্ছেদের অধ্যায়। ব্যবসায়ী স্বামী গৌতম হাতিরামানির সঙ্গে চার বছরের দাম্পত্যের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। ৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজেদের আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা। এটি কণিকার দ্বিতীয় বিচ্ছেদ।
এর আগে ২০১২ সালে প্রথম স্বামী রাজ চন্দকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছিল।ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে কণিকা লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও পরিবারের সদস্যরা, অনেক চিন্তাভাবনা ও বিবেচনার পর আমি ও আমার স্বামী আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি কৃতজ্ঞ। তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।
আমাদের জীবনের এই পরিবর্তনের সময় সবার কাছে অনুরোধ, আমাদের প্রতি সহানুভূতিশীল থাকুন এবং ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখান।’বিচ্ছেদের কারণ নিয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানাননি গায়িকা।
সূত্র: প্রথম আলো

ঢাকায় কোন এলাকার বাতাস সবচেয়ে নির্মল, দূষিত কোথায়
এমিরেটস নেবে কেবিন ক্রু, বাংলাদেশিদের আবেদনের সুযোগ
কয়েক মাসের মধ্যেই নতুন মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: প্রধানমন্ত্রী
কয়েক মাসের মধ্যেই নতুন মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: প্রধানমন্ত্রী
ঢাকায় কাল থেকে শুরু হচ্ছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন