আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনসে কেবিন ক্রু পদে নিয়োগের জন্য বাংলাদেশে নিয়োগ কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে। ১৫ নভেম্বর ঢাকায় এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে।আবেদনের যোগ্যতা ১. প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। ইংরেজিতে কথা বলা ও লেখায় সাবলীল হতে হবে। পাশাপাশি আতিথেয়তা বা গ্রাহকসেবাসংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।২. প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১৬০ সেন্টিমিটার হতে হবে।
হাত প্রসারিত করে ২১২ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা থাকতে হবে।৩. এমিরেটসের কেবিন ক্রুদের নির্ধারিত পোশাক পরলে শরীরের কোনো দৃশ্যমান স্থানে ট্যাটু দেখা যাওয়া যাবে না।
সূত্র: প্রথম আলো

শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে গাড়িচালকের সংসার, দায় নিচ্ছেন না কেউ
দেয়ালে ‘ফিরছি আবার ডিসেম্বর’ স্লোগান, অভিযুক্ত স্কুলছাত্রীরা বলল ‘ইয়ার্কি’
৫০টি বিশ্ববিদ্যালয়ে
তৃতীয় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ: ইউজিসি চেয়ারম্যান
স্ত্রীসহ কয়েকজন মারধর করে ফেলে রাখেন, পরে মৃত্যু: পুলিশ
সেদিনের শিশুটি পরে অস্কার জিতেছেন, ৭৩০ কোটি টাকার মালিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন