advertisement

সত্য ও ন্যায্যতার মধ্য দিয়ে পাঠকের আস্থা ধরে রাখতে হবে

সত্য ও ন্যায্যতার মধ্য দিয়ে পাঠকের আস্থা ধরে রাখতে হবে
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মী সমাবেশে মঞ্চে ডেকে নেওয়া চার অতিথি বাঁ থেকে আরিফ দৌলা, ম তামিম রুবানা হক ও মোশাররফ করিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ৪ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

শুধু সংবাদ প্রকাশ নয়, সমাজের চিন্তা, মূল্যবোধ ও বুদ্ধিবৃত্তিক চর্চা গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রথম আলো। সত্য প্রকাশ, পাঠকের আস্থা অর্জন এবং মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে পত্রিকাটি নিজস্ব অবস্থান তৈরি করেছে। সাংবাদিকতা করতে গিয়ে সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ—উভয় পক্ষেরই রোষানলে পড়েছে প্রথম আলো। এ থেকে প্রমাণিত হয়, প্রথম আলো সঠিক পথেই রয়েছে।

নানা সংকট ও চাপের মধ্যেও এই ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন বক্তারা।দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকল্প নিয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করলেন প্রথম আলোর সাংবাদিকেরা।

আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রথম আলোর সারা দেশের প্রতিনিধি ও ঢাকায় কর্মরত সাংবাদিকসহ সব স্তরের কর্মীরা সময়ের চাহিদার সঙ্গে নিজেদের দ্রুত খাপ খাইয়ে নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠা ও সত্যানুসন্ধানে অটল থাকার ওপর জোর দিয়েছেন।প্রতিবছরই প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মী সম্মেলনে প্রথম আলোর কর্মীরা ছাড়াও বেশ কিছু লেখক, পাঠক, মঙ্গলাকাঙ্ক্ষী আসেন আমন্ত্রিত অতিথি হয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকারীদের সঙ্গে সম্পর্ক নয়, নীতিতে আমরা অটল থাকি: প্রথম আলো সম্পাদক সমাজ ও রাষ্ট্রের ক্ষতিকারীদের সঙ্গে সম্পর্ক নয়, নীতিতে আমরা অটল থাকি: প্রথম আলো সম্প... পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী এটি পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement

হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা

শীতের পিঠার আয়োজনে বিল্লাল মিয়ার পাশে ডিআইইউ বন্ধুসভা
ডিআইইউ বন্ধুসভার একটি ভালো কাজ।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জীবনের প্রতিকূলতা দমিয়ে রাখতে পারেনি বিল্লাল মিয়াকে। একটি হাত না থাকলেও নিজের শ্রম ও সামর্থ্য দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করে যাচ্ছেন তিনি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশপথের পাশে ছোট্ট একটি চায়ের দোকান পরিচালনা করেন তিনি। প্রতিদিনের আয় দিয়েই চলে জীবনযাপন।শীতের আগমন মানেই বাংলার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। এই ঋতুকে ঘিরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তৈরি হয় বাড়তি আয়ের সম্ভাবনা।

বিল্লাল মিয়ার জীবনেও সেই সম্ভাবনাকে কিছুটা সহজ করে দিতে এগিয়ে এসেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বন্ধুসভা।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে ডিআইইউ বন্ধুসভার বন্ধুরা বিল্লাল মিয়ার পাশে দাঁড়িয়েছেন।

তাঁর দোকানের কিছু প্রয়োজনীয় সামগ্রী ও শীতের পিঠা তৈরির আয়োজনের জন্য প্রয়োজনীয় উপকরণ উপহার দেওয়া হয়েছে।বন্ধুসভার বন্ধুরা মনে করেন, মানুষের পাশে দাঁড়ানো মানে কেবল সাহায্য করা নয়; বরং তাঁর কাজের প্রতি সম্মান জানানো এবং নিজের সামর্থ্যে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি
অবিলম্বে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। ৪ নভেম্বর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনায় নিয়ে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি আন্দোলনের কারণে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এ কথা বলেন।

সরকার গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার দিনে এই সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ থেকে শ্রমিক তৌফিক শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারও দাবি করা হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩৫–৩৬ হাজার টাকা পর্যন্ত মজুরির যে দাবিগুলো উঠছে, প্রতিটি দাবি মজুরি বোর্ডকে বিবেচনা করতে হবে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা করে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে হবে।বিভিন্ন এলাকায় শ্রমিকদের ওপর নির্যাতন হয়েছে উল্লেখ করে গার্মেন্ট শ্রমিক সংহতির এই নেতা বলেন, শুধু তা–ই নয়, বিভিন্ন জায়গায় সাধারণ শ্রমিকেরাও গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন