জন্মের পর থেকেই এক চোখে দেখেন না। অন্য চোখের আলোও ঝাপসা। তবু থেমে নেই পত্রিকা বিলির কাজ। প্রতিদিন ভোরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। এক হাতে পত্রিকার বান্ডিল আর অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল। ঘুরে ঘুরে পাঠকের বাড়িতে পৌঁছে দেন পত্রিকা। এভাবেই কেটে গেছে জীবনের ৪০টি বছর। ২৮ বছর ধরে প্রথম আলো বিলি করছেন তিনি।বলছিলাম রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন গ্রামের ইনামুল হকের (৬২) কথা।
গত সোমবার ভোরে রাজশাহী নগরের রেলগেটের গৌরহাঙ্গা এলাকায় তাঁর সঙ্গে কথা হয়। তখন তিনি সংবাদপত্র এজেন্টের কাছ থেকে পত্রিকা নিচ্ছিলেন। এরপর সাইকেলে করে বিভিন্ন এলাকায় পত্রিকা বিলি করতে বের হবেন। রোদ, বৃষ্টি কিংবা শীত—কোনো কিছুই তাঁকে এ কাজ থেকে বিরত রাখতে পারেনি।একসময় প্রতিদিন প্রায় ৫০০ কপি পত্রিকা বিক্রি করতেন ইনামুল হক। এখন বিক্রি কমে দাঁড়িয়েছে ১৬০টিতে। এর মধ্যে প্রথম আলো বিক্রি করেন ৪০ থেকে ৪৫ কপি।
এ কাজ করতে গিয়ে বহু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে তাঁর।দীর্ঘ চার দশকের পথচলায় নানা চড়াই–উতরাই দেখেছেন ইনামুল হক।
সূত্র: প্রথম আলো

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
৯৫ বছর বয়সে গাছতলায় ঠাঁই হওয়া শামসুল হকের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, উপহারও দিলেন
৮০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে ছুটল প্রথম জাহাজ, মানতে হবে যা
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্...
৮০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে ছুটল প্রথম জাহাজ, মানতে হবে যা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন