advertisement

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি
বোমা হামলার হুমকি পাওয়ার পর স্পেনের মুরসিয়া বিমানবন্দরে অবতরণ করে রায়ানএয়ারের একটি উড়োজাহাজ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইউরোপের বিভিন্ন দেশে সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়েছে। এসব উড়োজাহাজের মধ্যে দুটি যুক্তরাজ্য থেকে ছেড়ে গিয়েছিল। একের পর এক বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব তল্লাশি চালায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ।ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বেনামি বার্তা পাওয়ার পর আয়ারল্যান্ডের রায়ানএয়ারের দুটি উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।

এর একটি আয়ারল্যান্ডের ডাবলিন থেকে এবং অন্যটি পর্তুগালের লিসবন থেকে এসেছিল। উড়োজাহাজ দুটি রোমে অবতরণের পর তল্লাশি করা হয়। তবে উড়োজাহাজ দুটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।ডাবলিন থেকে আসা উড়োজাহাজটিকে অবতরণের আগ পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে আসে ইতালির বিমানবাহিনী। এ ছাড়া পোল্যান্ড, স্পেন ও বুলগেরিয়াতেও একই হুমকির কারণে উড়োজাহাজে তল্লাশি চালানো হয়েছে।আপাতত বোমা হামলার এসব হুমকির মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তবে ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, কিংবা আকাশপথে উড়োজাহাজ চলাচল ব্যাহত করাই এর উদ্দেশ্য কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।যুক্তরাজ্য সরকার এগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ বলে বর্ণনা করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা এ বছর শেষে ইসরায়েলকে সব সামরিক সহায়তা বন্ধ করা হবে: ট্রাম্প এ বছর শেষে ইসরায়েলকে সব সামরিক সহায়তা বন্ধ করা হবে: ট্রাম্প বিশ্বের প্রথম টাইম-ফ্রি জোন কোথায়, যেখানে নেই ঘড়ির কাঁটার শাসন বিশ্বের প্রথম টাইম-ফ্রি জোন কোথায়, যেখানে নেই ঘড়ির কাঁটার শাসন সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকার সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকার
advertisement

আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
আন্তর্জাতিক বিচার আদালত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১৯ নভেম্বর। গতকাল মঙ্গলবার আইসিজে এ তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালে এ মামলা করেছিল। আইসিজে জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর গ্রিনিচ মান সময় সকাল ৮টায় বিচারকেরা রায় পড়া শুরু করবেন।

এই রায়ের প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে করা অন্য মামলাগুলোর ওপরও পড়তে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা।মামলায় গাম্বিয়া অভিযোগ করেছিল, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান গণহত্যার শামিল ছিল।

ওই অভিযানের পর অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।রোহিঙ্গা শরণার্থীরা ওই অভিযানে হত্যা, ব্যাপক ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোন চরিত্রের জন্য কপাল বড় করেছিলেন বাসার?

কোন চরিত্রের জন্য কপাল বড় করেছিলেন বাসার?
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/kon-critrer-jnz-kpal-br-krechilen-basar

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে কমলেও দেশে কেন বাড়াতে হল

জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে কমলেও দেশে কেন বাড়াতে হল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/jwalani-teler-dam-bisw-bajare-kmleoo-dese-ken-barate-hl

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন