advertisement

রেনেসন্স ডে অব ডিসকভারি: ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধনে ‘মেকার্স ইন মোশন’

রেনেসন্স ডে অব ডিসকভারি: ঐতিহ্য আর সৃজনশীলতার মেলবন্ধনে ‘মেকার্স ইন মোশন’
রেনেসন্স হোটেলের বৈশ্বিক আয়োজন ‘রেনেসন্স ডে অব ডিসকভারি’।
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দেশীয় শিল্প, কারুশিল্প, পোশাক, গয়না, সংগীত আর খাবার—সব মিলিয়ে ঢাকার এক অভিজাত হোটেল হয়ে উঠেছিল বাংলার ঐতিহ্য ও সৃজনশীলতার মিলনমেলা। আয়োজনের নাম ‘রেনেসন্স ডে অব ডিসকভারি’।ঢাকার অভিজাত হোটেলের পরিচিত পরিবেশ সেদিন যেন বদলে গিয়েছিল বাংলার ঐতিহ্য, কারুশিল্প আর সৃজনশীলতার প্রাণবন্ত মিলনমেলায়। কোথাও দেশীয় নকশার পণ্য, কোথাও হাতে তৈরি গয়না ও পোশাক, আবার কোথাও সংগীত, কবিতা আর গল্পের আসর।

এর সঙ্গে ছিল দেশীয় খাবারের পরিচিত স্বাদ। স্থানীয় উদ্যোক্তা, শিল্পী, কারুশিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের লবি লেভেল হয়ে উঠেছিল বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির এক বর্ণিল প্রদর্শনীস্থল।রেনেসন্স হোটেলের বৈশ্বিক আয়োজন ‘রেনেসন্স ডে অব ডিসকভারি’।১ নভেম্বর অনুষ্ঠিত হয় রেনেসন্স হোটেলের বৈশ্বিক আয়োজন ‘রেনেসন্স ডে অব ডিসকভারি’। এবারের প্রতিপাদ্য ছিল ‘ক্র্যাফটস অ্যান্ড কালচার: মেকার্স ইন মোশন’।

বাংলাদেশের ঐতিহ্য, শিল্প, কারুশিল্প, সংগীত ও খাবারকে দেশি-বিদেশি অতিথিদের সামনে তুলে ধরাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষে জিতলে কতটা বিপদ হতে পারে ট্রাম্পের ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষে জিতলে কতটা বিপদ হতে পারে ট্রাম্পের ২৮ বছরে প্রথম আলো: প্রতিকূলতার মধ্যে সাংবাদিকতা ২৮ বছরে প্রথম আলো: প্রতিকূলতার মধ্যে সাংবাদিকতা এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল,  উত্তীর্ণ ২০০০ এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, উত্তীর্ণ ২০০০
advertisement

কিশোর ফুটবলারদের ২৫ লাখ টাকা পুরস্কার

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিয়ে ১৮৯টি দেশের মধ্যে ১৩০তম হওয়া বাংলাদেশ দল পেয়েছে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল

পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, জিএমপি কমিশনারসহ পুলিশের সাতটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে সই করেছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবি মহাপরিচালক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি গাজী জসীম উদ্দিনকে রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি, রাজশাহী রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদকে জিএমপি কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।৬ এসপিকে বদলিআরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীলফামারী জেলার পুলিশ সুপার (এসপি) ফরহাদ হোসেন খাঁনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, মুন্সিগঞ্জ জেলার এসপি মেনহাজুল আলমকে নীলফামারীতে, এসআরবির এসপি মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জে, জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে, বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরে এবং এসআরবির এস...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্বকাপ ফুটবলের ৫ ম্যাচ, যেগুলো নিয়ে বিতর্ক আজও থামেনি

বিশ্বকাপ ফুটবলের ৫ ম্যাচ, যেগুলো নিয়ে বিতর্ক আজও থামেনি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/biswkap-futbler-5-mzac-zegulo-niye-bitrk-ajoo-thameni

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন