মুক্তিযুদ্ধ জাদুঘরের স্বাধীনতাসংগ্রামের জাতীয় চার নেতার স্মরণে আয়োজিত বিশেষ প্রদর্শনী স্থগিত করা হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ বলছে, অনুষ্ঠানের প্রস্তুতি থাকলেও পুলিশ এখানে আক্রমণ হওয়ার আশঙ্কা প্রকাশ করায় নিরাপত্তার স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ৬ নম্বর গ্যালারিতে এ প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল।জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের স্মরণে আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতাসংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে। আজ বিকেল চারটায় ছিল ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।
এতে মূল বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।
সূত্র: প্রথম আলো

তাহসিফ হত্যাকাণ্ডে ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপের আবারও রিমান্ড মঞ্জুর
বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষে জিতলে কতটা বিপদ হতে পারে ট্রাম্পের
২৮ বছরে প্রথম আলো: প্রতিকূলতার মধ্যে সাংবাদিকতা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন