১০ থেকে ১২ জন। সবারই মুখ কাপড়ে ঢাকা। এসেই গুলি চালাল। এরপর যেতে যেতে বলতে লাগল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’। পাবনার জেলা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গুলি করে দুজনকে হত্যার ঘটনার বর্ণনা এভাবেই দিলেন এক প্রত্যক্ষদর্শী।
তিনি ঘটনাস্থলের পাশের দোকানি।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় নিহত দুজন হলেন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের পাবনা সদর উপজেলার আহ্বায়ক আবদুস সালাম (৫৬) ও তাঁর ভাগনে আতাইকুলা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৫০)।দুজনই জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা। আবদুস সালাম প্রায় ৩০ বছর ধরে পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন।
ভাগনে রিপন সব সময় মামার সঙ্গেই থাকতেন।‘গরুর হাটের জন্যিই মনে হয় এত কিছু’ আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাবনা–ঢাকা মহাসড়ক থেকে নেমে বাঁ দিকে পুষ্পপাড়া গরুর হাট।
সূত্র: প্রথম আলো

কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার ভিডিও ভাইরাল
নদী রক্ষায় সচেতনতা গড়ে তুলতে হবে
মালয়েশিয়ার কাছে ৬ গোল খেলেন জিমি–আমিরুলরা
নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ
জেলেদের জালে ধরা পড়ল পদ্মার শুশুক ও বাগাড় মাছ, স্থানীয় বাজারে বিক্রি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন