ভারতের জলন্ধর থেকে একের পর এক আসছে হারের খবর। সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আজ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ।হকির বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (২৭তম) চেয়ে ১৪ ধাপ এগিয়ে থাকা দলটির (মালয়েশিয়া ১৩তম) বিপক্ষে হেরে টুর্নামেন্টে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেল জিমি-আমিরুলরা।মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হার অবশ্য নতুন কিছু নয়।
দুই দলের আগের পাঁচ দেখাতেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। আজও সেই ধারার পরিবর্তন হয়নি। বরং শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রেখেছে মালয়েশিয়া।ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম। এই গোলের আগেই মালয়েশিয়া এগিয়ে গিয়েছিল ২–০ গোলে। পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও এর পাঁচটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
মালয়েশিয়ার জালে একবারই বল পাঠাতে পেরেছে বাংলাদেশঅন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে একের পর এক গোল আদায় করে নেয় মালয়েশিয়া।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশের পাঁচ কারাবন্দী সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের
নিষেধাজ্ঞা উঠতেই চাঁদপুরে মাছঘাটে হাজার টন ইলিশ, বেশির ভাগই নরম ও পচা
শীতের আগেই দাঁত শিরশির করা যেসব রোগের লক্ষণ হতে পারে
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার ভিডিও ভাইরাল
নদী রক্ষায় সচেতনতা গড়ে তুলতে হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন