advertisement

দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল
অমিত হাসান
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল হক। তাঁর জায়গায় কনকাসশন সাব হিসেবে খেলেন জাকের আলী। এবার দ্বিতীয় টেস্টের দল থেকেও ছিটকে গেছেন মুমিনুল।তাঁর জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দলে ঢুকেছেন অমিত হাসান। প্রথম টেস্টের দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে বিসিবি।

কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে একজন ক্রিকেটারকে অন্তত ৭ দিন বিশ্রামে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টের দলে নেই মুমিনুল।গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাঁর জায়গায় দলে ফেরা অমিতের। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটসম্যান।

এরপর অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তান টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাঁকে।মুমিনুলের জায়গায় দলে ঢুকেছেন অমিত হাসানজাতীয় ক্রিকেট লিগের চলমান রাউন্ডেও খেলছেন অমিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয় মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয় এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস দুই দিন বৃষ্টি নেই তবু খেলা হচ্ছে না রাজশাহীতে, মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট দুই দিন বৃষ্টি নেই তবু খেলা হচ্ছে না রাজশাহীতে, মেহরবের সেঞ্চুরি, নাসুমের ৫ উইকেট শেষ দুই ম্যাচে জিতে ভারতের সিরিজ জয়ের আনন্দ ম্লান করল নিউজিল্যান্ড শেষ দুই ম্যাচে জিতে ভারতের সিরিজ জয়ের আনন্দ ম্লান করল নিউজিল্যান্ড
advertisement

সাময়িক পদক্ষেপ দিয়ে চলমান সংকটের টেকসই সমাধান সম্ভব নয়: ফয়জুল করীম

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো সংস্কার ও শরিয়াহভিত্তিক পরিবর্তন না আনলে অর্থনৈতিক, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সার্বিক বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ

বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে কর্মীদের মানসিক চাপ কমাতে বড় ভরসা হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। দেশের বেসরকারি খাতের প্রায় ৫৫ শতাংশ বা অর্ধেকের বেশি কর্মী বর্তমানে এআই ব্যবহার করছেন। আর যাঁরা এআই ব্যবহার করছেন, তাঁদের প্রায় সবাই এর সুফল নিয়ে অত্যন্ত ইতিবাচক মতামত দিয়েছেন।

বহুজাতিক বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের করা সর্বশেষ ‘এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস) ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে মেটলাইফ বাংলাদেশের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই জরিপের তথ্য প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট নওফেল আনোয়ার, হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমান প্রমুখ।চলতি বছরের আগস্ট মাসে মেটলাইফের ইবিটিএস ২০২৬ জরিপটি করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য

প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য
দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন ১৩ শিক্ষার্থী। তবে তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠানটির ১৫ জন শিক্ষক কর্মরত থাকলেও প্রথম ব্যাচের সব শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা চলছে। গত শনিবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত পরীক্ষায় ১৩ শিক্ষার্থীর সবাই এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

তাঁদের মধ্যে ১২ জন ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স এবং একজন ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন ট্রেডের শিক্ষার্থী।কলেজ সূত্রে জানা গেছে, ২০২১ সালে দেবীগঞ্জ উপজেলা শহরে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন