advertisement

‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল

‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রশ্নটা করার সময়ই সাংবাদিককে শুধরে দিলেন নাজমুল হোসেন, ‘আম্পায়ারস কল’ বাংলাদেশের পক্ষে যায়নি এমন ঘটনা চারটি নয়, আসলে ৫টি। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে জানালেন হতাশার কথাও।১৭০ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারেই দুবার এলবিডব্লু থেকে বেঁচে যায় আম্পায়ারস কল পক্ষে যাওয়ায়। পরেও এমন ঘটনা ঘটেছে আরও তিনবার।

কখনো রিভিউ নিয়ে সফল হয়নি বাংলাদেশ, কখনো আবার রিপ্লেতেই দেখা গেছে আম্পায়ারস কল বিপক্ষে গেলে আউট হয়ে যেতেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।এ নিয়ে ম্যাচ শেষে প্রশ্নের জবাবে টেস্ট অধিনায়ক নাজমুল বলেছেন, ‘আপনি যখন প্রতিপক্ষকে ১৭০ রানের লক্ষ্য দেবেন, তখন আম্পায়ারস কল পাঁচটার মধ্যে তিনটা আপনার পক্ষে দরকার হবে। দুর্ভাগ্যবশত আজকে তা হয়নি। এটা খেলার অংশ। আম্পায়ারকে আপনি দোষও দিতে পারবেন না।

এটা ধরে নিতে হবে যে আমাদের ভাগ্যে ছিল না।’বেশ কয়েকটি আম্পায়ার্স কল বাংলাদেশের পক্ষে যায়নিতবে এই ঘটনাকে অজুহাত হিসেবেও দাঁড় করাতে চাননি নাজমুল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল চার দিনও লাগল না বাংলাদেশের হারতে চার দিনও লাগল না বাংলাদেশের হারতে আবার কেন মিরপুরে এমন উইকেট আবার কেন মিরপুরে এমন উইকেট
advertisement

‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’

‘একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম’
বজ্রপাতে নিহত ছয়জনকে মালঞ্চি ইউনিয়নের স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। পাবনা সদর, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

পাবনা জেলা সদরের মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর কবরস্থান। পাশাপাশি ছয়টি নতুন কবর। দাফনের পর কেউ কেউ এসে জিয়ারত করছেন। কেউ আবার দাঁড়িয়ে একনজর দেখছেন। এর আগে কখনো ওই এলাকায় একসঙ্গে এত জনের দাফন হয়েছে কি না, তা স্মরণ করতে পারছেন না কেউ। কবরস্থানের কাছে কথা হয় স্থানীয় বাসিন্দা রুদ্র মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক।

একসঙ্গে ছয়জনের লাশ দাফন এই প্রথম দেখলাম।’ গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মালঞ্চি ইউনিয়নের ঝপঝপিয়া গ্রামের সোনাপাতিল বিলে শখের বসে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এই ছয়জনের মৃত্যু হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে ছয়জনকেই স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

মারা যাওয়া ছয়জন হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২২), শাজাহান আলীর ছেলে মিজান হোসেন (১২), সুজন ইসলামের ছেলে সাজিদ ইসলাম (১০), শাহাদুল ইসলামের ছেলে মো. আবদুল্লাহ (১৮) ও ইবাদত প্রামানিকের ছেলে ইমন প্রামানিক (১৪)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন

এইচএসসিতে পাসের হার ২২ বছরের সর্বনিম্ন
রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষার্থীদের উল্লাস
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন, পাসের হার ৫১.৬২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৭.১২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৬৩,২১৯ থেকে কমে ৩৫,৯৪৮-এ দাঁড়িয়েছে। উদ্বেগজনক হলো ইংরেজি বিষয়ে দুর্বলতা; ঢাকা বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ডে পাসের হার ৭০% ছুঁতে পারেনি। ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা সামান্য এগিয়ে।

শিক্ষার্থী প্রস্তুতি, পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনার দাবি রাখে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নয় মাসে বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে ২,৩৩৪ কোটি টাকার, কেন

নয় মাসে বিএটিবিসির সিগারেট বিক্রি কমেছে ২,৩৩৪ কোটি টাকার, কেন
বিএটি বাংলাদেশ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সিগারেট প্রস্তুত ও বাজারজাতকারী বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) সিগারেট বিক্রি প্রায় আড়াই হাজার কোটি টাকা কমে গেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির বিক্রি কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩২ হাজার ৯৫১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ২ হাজার ৩৩৪ কোটি টাকা বা ৭ শতাংশের বেশি।

এর মধ্যে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই (তিন মাসে) কমেছে ২ হাজার ১৪৪ কোটি টাকা। কোম্পানিটির গত জানুয়ারি-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৯ মাসে কোম্পানিটির যে বিক্রি কমেছে, তার সিংহভাগই কমেছে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে। এই তিন মাসেই কোম্পানিটির বিক্রি কমেছে ২ হাজার ১৪৪ কোটি টাকা।

কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর নির্ধারণসংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির বিক্রিতে।বিক্রি কমে যাওয়ায় একদিকে কমেছে কোম্পানিটির মুনাফা অন্যদিকে সরকারের রাজস্ব আদায়েও বড় ধরনের ধাক্কা লেগেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন