advertisement

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মধ্যবর্তী নির্বাচনের প্রচার চালাতে গিয়ে সমাবেশে বক্তৃতা করেন। ৩০ অক্টোবর ২০২৬, ডেটোনা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল খারাপ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার দিকে ঝুঁকে পড়তে পারেন।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, তিনি (ট্রাম্প) যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাচ্যুত মনে করেন, তবে তিনি সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেন। এই বার্তাটিই ইরানকে দেওয়া হচ্ছে।

তাদের বলা হচ্ছে, চুক্তি করার এখনই তাদের সেরা সুযোগ।তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই ধারণা নাকচ করে দিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব থাকবে না।প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু করতে কাতারের মধ্যস্থতাকারীরা গতকাল শুক্রবার তেহরানে ১২ ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত রামলীলায় কংগ্রেসের সমাবেশে মিছিল নিয়ে যেতে দেবে কি পুলিশ রামলীলায় কংগ্রেসের সমাবেশে মিছিল নিয়ে যেতে দেবে কি পুলিশ ১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’? ১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?
advertisement

‘লালন সন্ধ্যা’য় শ্রোতাদের মুগ্ধ করলেন শিল্পীরা

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কিংবদন্তি বাউল সাধক, দার্শনিক ও সংগীতশ্রষ্টা ফকির লালন শাহের জীবন ও দর্শন স্মরণে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক আয়োজন ‘লালন সন্ধ্যা ২০২৬’। শনিবার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ

ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ
সাধককবি রাধারমণ
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

এক ঝিমকালো অন্ধকার শীতের রাতে সাধককবি রাধারমণের বাড়িতে পৌঁছাই। সময়টা ছিল গত বছরের ডিসেম্বর। তাঁর গান ও জীবন নিয়ে কাজ করতে গিয়ে এর আগেও অনেকবার এখানে আসা হয়েছে। তবে সে রাতের স্মৃতি বেশ উজ্জ্বল। রাধারমণের সমাধির সামনে দাঁড়িয়ে সিলেটের শিল্পী ইকবাল সাঁই গাইলেন রাধারমণেরই লেখা গান। স্রষ্টার সমাধির সামনে দাঁড়িয়ে গাইতে গিয়ে ইকবাল আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর চোখের কোণে জমে পানি।

হয়তো সে কারণেই বারবার গানের পদে ভুল করছিলেন, কোথাও এক-আধটি পঙ্‌ক্তি ছেড়েও যাচ্ছিলেন! অমৃত এক স্মৃতিসুধা নিয়ে সেদিন রাতে নলুয়ার হাওরপাড়ে দাঁড়িয়ে থাকা কেশবপুর গ্রাম থেকে ফিরি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এই কেশবপুরেই রাধারমণের বাড়ি। যদিও তাঁর ভিটেমাটির প্রায় পুরোটাই এখন বেদখল। তবে সেখানে রয়েছে রাধারমণের সমাধি। পাশে সবুজ-শ্যামল, ছায়াঘেরা পুকুর। এসব দেখতে প্রতিদিনই সেখানে ভিড় জমান মানুষ।

প্রায় তিন দশক ধরে রাধারমণ স্মরণে তাঁর গ্রামে বেসরকারি উদ্যোগে নিয়মিত উৎসব হতো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আলোচনা শুরুর প্রস্তাব দিয়ে ইরানে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চিঠি পাঠিয়েছেন। ওয়াশিংটনের এই চিঠিকে তেহরান ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছে ইরান।

দুই পক্ষের মধ্যে আলোচনা এবং আরও বিস্তৃত সমঝোতার দ্বার উন্মোচনে ওয়াশিংটনের এই চেষ্টা ইতিবাচক পদক্ষেপ।তবে আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, এই চিঠি পাঠানোর পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি বিভেদ সৃষ্টি করা হয়, তবে এটি তাদের আগের ভুলগুলোর মতো আরও একটি ভুল হবে।আলোচনার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র চিঠি পাঠালেও ইরানের বিরুদ্ধে আরেক দফায় মার্কিন হামলার আশঙ্কাকে নাকচ করে দিচ্ছেন না আব্বাস আরাগচি।

তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমরা আমাদের অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন করেছি, আমাদের দুর্বলতাগুলো সংশোধন করেছি এবং নতুন অস্ত্র পরীক্ষা করেছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন