advertisement

ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক

ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।গৃহস্থালির কাজকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে দেশের বাজারে নতুন পণ্য নিয়ে এসেছে হায়ার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার।

পাশাপাশি, বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। গত ২৬ অক্টোবর ঢাকার গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে নতুন পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের সিইও ফ্যান জিং, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।নিরাপত্তা ও আধুনিক নকশায় টাইগ্রিস ওয়াটার হিটারনতুন টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারে গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা, উন্নত প্রযুক্তি ও আধুনিক নকশায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু সেই জাপানের কাছে এবার এক গোলে হার সেই জাপানের কাছে এবার এক গোলে হার দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হু... আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার
advertisement

হঠাৎ বিয়ের সাজে সাদিয়া আয়মান, ঘটনা কী?

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিয়ের মৌসুম এলেই কনের সাজে তারকাদের দেখার আগ্রহ বাড়ে ভক্তদের। প্রিয় অভিনেত্রীকে বধূরূপে দেখতে চান অনেকেই। আর সেই সাজে হঠাৎ....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে যেতে আগ্রহ প্রকাশ করেছে। ইসরায়েলের চ্যানেল ১৩–এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। গত মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা এখনো চলছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৯৬ দশমিক ১ শতাংশ ভোট গণনা পর্যন্ত নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩ আসন ও গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮ আসন পেতে যাচ্ছে। আর আরব দলগুলো পেতে যাচ্ছে ১৯টি আসন। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেতে যাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। তাঁর জোটে থাকা ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ৭টি আসন পেতে যাচ্ছে।

এই জোটের অন্য দলগুলোর মধ্যে ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি, আরিয়েহ দেদির দল শাস ৬টি ও বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি (আরজেডপি) ৬টি আসন পাচ্ছে।তার মানে নেতানিয়াহুর লিকুদ পার্টির পর এই জোটে দ্বিতীয় বৃহত্তম দল ইউটিজে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
ছুরিকাঘাত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ফরিদপুর শহরে দিনদুপুরে আদালতপাড়া এলাকা থেকে মো. বাচ্চু খাঁ (৩২) নামের এক ব্যক্তিকে ইজিবাইকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় রেললাইনের পাশে কুপিয়ে আহত করার এ ঘটনা ঘটে।

পরে এলাকাবাসী আহত বাচ্চু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করেন। বাচ্চু খাঁ ফরিদপুর শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। বাচ্চু খাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ডেকোরেটরশ্রমিক হিসেবে কাজ করতেন।বাচ্চু খাঁর ভাই ডেকোরেটরশ্রমিক মো. বাদল খাঁ বলেন, বাচ্চু তাঁর এক বন্ধুর সঙ্গে দেখা করতে আজ সকালে শহরের আদালতপাড়া এলাকায় গিয়েছিলেন।

সেখান থেকে ১৫–২০ জন সন্ত্রাসী বাচ্ছু খাঁকে একটি ইজিবাইকে তুলে নিয়ে লাশকাটা ঘর বস্তি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন