একটি মিম নিয়ে মন্তব্য, তাতেই চটে লাল চীন। খেসারত দিতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ, এমনকি লা লিগাকে। ফরাসি তারকার মন্তব্যের জেরে স্পেনে লা লিগার সম্প্রচার বন্ধ করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। এরই মধ্যে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ করেছে রিয়ালও। কিন্তু তাতেও মন গলেনি চীনের। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছে, রিয়াল মাদ্রিদের ব্যাখ্যায় তারা সন্তুষ্ট নয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সেন্টারের এক মুখপাত্র রিয়াল মাদ্রিদের বিবৃতি প্রত্যাখ্যান করেছেন। এমবাপ্পের মন্তব্যকে ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতার আওতায় ফেলার চেষ্টাও মানতে নারাজ চীন।
তাদের মতে, ওই মন্তব্য মতপ্রকাশের স্বাধীনতার সীমা ছাড়িয়ে গেছে।চীনা সম্প্রচারমাধ্যমটির বক্তব্য, ‘এমবাপ্পে কখনো কাউকে অপমান করতে চাননি’ এবং তাঁর ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে—রিয়াল মাদ্রিদের এমন ব্যাখ্যা তারা গ্রহণ করছে না।
সূত্র: প্রথম আলো

ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া
আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে হারল শ্রীলঙ্কা
‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান
বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন
খেলতে এসেই দলকে ফাইনালে নিলেন সাবিনা, শেষ লড়াইয়ে ফরহাদের সামনে কলসিন্দুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন