‘এলাম, দেখলাম, জয় করলাম’—পুরোনো কথাটিই মনে করিয়ে দিলেন দুবারের সাফজয়ী বাংলাদেশে নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে খেলেননি। তবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলতে নেমেই টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমিকে ফাইনালে নিয়ে গেলেন সাবিনা।
আর দিনের দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠে এসেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি।
আগামীকাল বেলা দুইটায় প্রথম আলো-স্টার নিউজ নরী ফুটবলের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টাঙ্গাইলের ফরহাদ একাডেমি ও ময়মনসিংহের কলসিন্দুর।আজ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে প্রথম সেমিফাইনালে শক্তিশালী রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমির মুখোমুখি হয় টুর্নামেন্টের হট ফেবারিট টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি।
সূত্র: প্রথম আলো

‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান
বোলারদের সঙ্গে ওই দুই ক্যাচে বাংলাদেশের দিন
নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ
গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা
সিটিকে দুই হাতে বাঁচালেন আর্জেন্টাইন গোলকিপার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন