আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের রাজনৈতিক মিত্র ১৪ দলীয় জোটকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের রাজনৈতিক মিত্র ১৪ দলীয় জোটকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জাপানের নারিতা থেকে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ছাড়তে এই বিলম্ব হয়। আজ বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা একজন সদস্য প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে পারেনি।ত্রুটি সারানোর পর স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে উড়োজাহাজটি যাত্রার জন্য প্রস্তুত হয়।
এরপর পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি।এর আগে বিকেল পাঁচটার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে।
সূত্র: প্রথম আলো
ইরানের চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত; তাঁর সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—
সূত্র: প্রথম আলো
সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।
ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।উল্লেখ্য, ঠাকুরগাঁও–১ আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন