advertisement

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
রুহুল কবির রিজভী
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই তাদের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না।উল্লেখ্য, ঠাকুরগাঁও–১ আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে কেন বাড়লো সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে কেন বাড়লো ফটকি নদী থেকে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ ফটকি নদী থেকে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ জলবায়ুঝুঁকিতে থাকা বিদ্যালয় খুঁজতে তথ্যব্যবস্থা জোরদার করছে বাংলাদেশ জলবায়ুঝুঁকিতে থাকা বিদ্যালয় খুঁজতে তথ্যব্যবস্থা জোরদার করছে বাংলাদেশ কুয়েটে চাকরি হারালেন ৫ শিক্ষকসহ সাতজন কুয়েটে চাকরি হারালেন ৫ শিক্ষকসহ সাতজন বিতর্কের চাপে তানজিন তিশা, অনিশ্চিত শাকিবের সঙ্গে সিনেমাও বিতর্কের চাপে তানজিন তিশা, অনিশ্চিত শাকিবের সঙ্গে সিনেমাও
advertisement

সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশে কেন বাড়লো

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমতির দিকে থাকলেও দেশের বাজারে উল্টো দাম বেড়েছে। দেশে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার গহনার দাম বেড়েছে এক হাজার ৬৩৩ টাকা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফটকি নদী থেকে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মাগুরার শালিখায় ফটকি নদীতে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকার শতাধিক চায়না দুয়ারি জাল ও দুটি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উচ্ছেদ হওয়া হকারদের যে জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা ডিএনসিসির

উচ্ছেদ হওয়া হকারদের যে জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা ডিএনসিসির
ভেঙে ফেলা হচ্ছে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। ২৮ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাজধানীর মিরপুর-১ ও মিরপুর-১০ নম্বর সেকশন এবং উত্তরায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প জায়গা খুঁজছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উপযুক্ত জায়গা পাওয়া গেলে সেখানে হকারদের নির্দিষ্ট সময়ের জন্য নিয়মিত ব্যবসার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানান।

তিনি বলেন, হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের জন্য একটি নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হবে। সেখানে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ব্যবসা পরিচালনার সুযোগ থাকবে। তবে কোনো অবস্থাতেই সড়ক দখল করে ব্যবসা করতে দেওয়া হবে না। সম্ভাব্য কয়েকটি জায়গা নিয়ে আজ সকালে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান শফিকুল ইসলাম। তিনি বলেন, সিটি করপোরেশনের নিজস্ব জমি খুঁজে দেখা হচ্ছে।

প্রয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে জায়গা নির্ধারণ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন