দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৫১ জন। আর হামের রোগী শনাক্ত হয়েছে ৬৪ জন। সব মিলিয়ে এ সময় হামের রোগী হয়েছে ১ হাজার ৩১৫ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত হাম–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫।এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৪ জনের। আর হামে মারা গেছে ১০৫ জন।
দেশের ইতিহাসে এক বছরে হামে এত আক্রান্ত হওয়ার এবং মৃত্যুর রেকর্ড নেই।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ১ হাজার ১৪৯ জন।
সূত্র: প্রথম আলো

অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা
৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ
‘আবার আসিব ফিরে’ কবিতায় ফুটে উঠেছে অকৃত্রিম দেশপ্রেম
কী চমক নিয়ে আসছে মাইশেলফ এলেন স্বপন সিজন ৩
নেদারল্যান্ডসে স্কুল পেরোনোর পর বাড়ির সামনে ব্যাগ ঝুলিয়ে রাখে কেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন