advertisement

মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব

মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার কড়া জবাব
ক্যাটরিনা কাইফ। ভোগ ইন্ডিয়ার এক্স থেকে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

‘বাউন্স ব্যাক? ফ্রম হোয়ার?’ অর্থাৎ ‘ফিরে আসব? কোথা থেকে?’ ২৮ অক্টোবর প্রকাশিত ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদ প্রতিবেদনে ক্যাটরিনা এ প্রশ্ন তুলেছেন। ২০২৫ সালের নভেম্বরে ছেলে ভিহানকে জন্ম দেওয়ার পর তাঁর চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের জবাব দিতেই এমন কথা বলেছেন অভিনেত্রী। উৎসবের ছবি থেকে শুরু কটাক্ষ গত ১৪ সেপ্টেম্বর মুম্বাইয়ে আম্বানি পরিবারের গণেশ চতুর্থী উদ্‌যাপনে স্বামী ভিকি কৌশলের সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা।

সন্তান জন্মের পর দীর্ঘ বিরতি শেষে এটিই ছিল তাঁর উল্লেখযোগ্য জনসমক্ষে উপস্থিতিগুলোর একটি। কিন্তু উৎসবের সাজ ও উপস্থিতি নিয়ে আলোচনার বদলে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের মনোযোগ আটকে যায় তাঁর শরীরের পরিবর্তনে। ক্যাটরিনার আগের ছবি ও সাম্প্রতিক ছবির তুলনা করে নানা কোলাজ ছড়িয়ে পড়ে অনলাইনে। কেউ তাঁর ওজন নিয়ে মন্তব্য করেন, কেউ আবার চেহারার পরিবর্তনকে তাঁর ক্যারিয়ারের ভবিষ্যতের সঙ্গে জুড়ে দেন।

এমনকি তাঁকে নিয়ে অবমাননাকর মন্তব্যও করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে আপনি কত বড় মিথ্যাবাদী? আপনি কত বড় মিথ্যাবাদী? ‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব ‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব
advertisement

দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা

দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা
সোনা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

টানা দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমেছে। নতুন এই দাম আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত দুই দিনে (বুধ ও বৃহস্পতিবার) সোনার দাম বাড়ানো হয় ৩ হাজার ৮৪৯ টাকা।

এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছিল।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।গতকালের তুলনায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হাজার ১০৮ টাকা কমেছে।সোনার পাশাপাশি রুপার দামও কমেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালাই’

‘ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালাই’
কে এম তাহসিফ সাউরি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে, এর কাছাকাছি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। তাহসিফের মৃত্যুর ঘটনায় হেফাজতে নেওয়া তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, সেদিন তাঁরা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বৃষ্টির রাত

বৃষ্টির রাত
অলংকরণ: মাসুক হেলাল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

জুন মাসের ২৬ তারিখ। শনিবার। আকাশ সকাল থেকে মেঘলা। মনে হচ্ছে শহরের ওপর কেউ ভেজা, ভারী কম্বল চাপিয়ে দিয়েছে। বাতাসে গুমোট ভাব। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আচমকা শুরু হয়েছে বৃষ্টি—আকাশভাঙা একটানা, বিরামহীন বৃষ্টি। আমরা হাহা হিহি করছি। সবাই একসাথে কথা বলছি। কে কার কথা শুনছে বা আদৌ শুনছে কি না, বোঝা যাচ্ছে না। আমাদের ফ্যামিলি গেট-টুগেদার হচ্ছে। বিশাল কিছু নয়, হালকা ধরনের আয়োজন।

এ রকম আয়োজন আমাদের ফ্যামিলিতে প্রায় প্রতিবছরই হয়। কোনো এক উপলক্ষ জুটিয়ে নিয়ে আমরা ফ্যামিলির সবাই একসাথে হয়ে যাই। জারা এক পিস কেক এনে আমাকে দিয়েছে। বললাম, ‘কেক খেতে চাইছি না রে। ক্রিম অ্যাভয়েড করতে চাইছি।’ জারা বলল, ‘তুমি পুরোপুরি পারফেকশনিস্ট। এত মাপজোখ করে লাইফ লিড করা যায়!’ জারা আমার চাচাতো বোন। আমি হাসলাম। হেসে বললাম, ‘আমার প্রফেশন আমাকে এভাবেই শেপ-আপ করে ফেলেছে।

সব সময় মানুষের জন্য মিথ্যা স্বপ্ন লিখি, এই ফোনটা কিনলেই জীবন বদলে যাবে, এই কফি খেলেই সকালটা সুন্দর হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন