advertisement

এলপিজির আমদানিকারক-বিক্রেতা সবাই বাড়তি কমিশন চান, চলছে শুনানি

এলপিজির আমদানিকারক-বিক্রেতা সবাই বাড়তি কমিশন চান, চলছে শুনানি
আজ বৃহস্পতিবার ঢাকার বিয়াম মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

তরলীকৃত পেট্রোলিয়াম গ‍্যাসের (এলপিজি) বাজারে দেড় মাস ধরে অস্থিরতা চলছে। সরবরাহ–সংকটের সুযোগে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। ফলে চাপে পড়েছেন ভোক্তারা। এর মধ‍্যেই এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর প্রস্তাব দাবি করেছেন আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা। তিন পক্ষের চাওয়া মেনে কমিশন বাড়ানোর বিষয়ে চলছে গণশুনানি।আজ বৃহস্পতিবার ঢাকার বিয়াম মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে বিভিন্ন আমদানিকারক কোম্পানি ও পরিবেশকেরা তাঁদের প্রস্তাব তুলে ধরেছেন। সবচেয়ে বেশি ব‍্যবহৃত ১২ কেজির সিলিন্ডারে আমদানিকারকেরা কমিশন হিসেবে ৩০০ টাকার বেশি ও পরিবেশকেরা ১৫০ করার দাবিসংবলিত প্রস্তাব জমা দিয়েছেন।দেশে সক্রিয় ৩৫টি কোম্পানির মধ‍্যে এলপিজি আমদানির অবকাঠামোগত সক্ষমতা আছে ২৩টি কোম্পানির। গত মাসে আমদানি করেছে মাত্র ১০টি কোম্পানি। এর মধ‍্যে কয়েকটি কোম্পানি তাদের প্রস্তাবে কমিশন বাড়ানোর প্রস্তাব করেছে।

১২ কেজির সিলিন্ডারে বর্তমান কমিশন ২০০ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা দাবি করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রংপুরে বাড়িতে হামলা–লুটপাটের আগে ছড়ানো হয় পুরোনো ভিডিও  রংপুরে বাড়িতে হামলা–লুটপাটের আগে ছড়ানো হয় পুরোনো ভিডিও  রায় ১১ নভেম্বর, সব সম্পদের বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক রায় ১১ নভেম্বর, সব সম্পদের বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা রাজশাহীতে নিজ বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা প্রতারণা করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ায় তিন উপসচিবকে ওএসডি প্রতারণা করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ায় তিন উপসচিবকে ওএসডি
advertisement

‘ধুরন্ধর’ দেখুন, ভারত অনেক শক্তিশালী: চীন সীমান্ত নিয়ে বিজেপির মন্ত্রী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চীন সীমান্তে সংঘাতের খবরের মধ্যে ভারতকে শক্তিশালী দাবি করে ‘ধুরন্ধর’ সিনেমা দেখার পরামর্শ দিয়েছেন অরুণাচল প্রদেশের বিজেপির মন্ত্রী বালো রাজা।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী জাহাজে আগুন: আইআরজিসি

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাজেকে অবরোধের রেষ খাগড়াছড়ির পর্যটনে

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আটদিন ধরে চলা সড়ক অবরোধে স্থবির হয়ে পড়েছে পর্যটন শিল্প। সাজেকে পর্যটক যাতায়াত বন্ধ থাকায় পর্যটকশূন্য হয়ে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন