advertisement

‘মোটু’, ‘অপয়া’, ‘দুর্ভাগা’ থেকে ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন

‘মোটু’, ‘অপয়া’, ‘দুর্ভাগা’ থেকে ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন
লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিদের মতো তারকাকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। আজ ভোর পাঁচটায় লন্ডনের প্যলাডিয়াম থিয়েটারে হ্যারি কেইন উঁচিয়ে ধরলেন ব্যালন ডি’অরের সোনালি শিরোপা
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোরে ব্যালন ডি’অর জিতে নিলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। ৩৩ বছর বয়সী হ্যারি কেইনের বিশ্বজয়ের গল্পে একদিকে আছে হতাশা, আরেক দিকে আছে হার না–মানার প্রত্যয়। ছবিতে ছবিতে সদ্য ব্যালন ডি’অরজয়ীর জীবনের গল্পটি জেনে নিন। লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিদের মতো তারকাকে পেছনে ফেলে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিলেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন।

আজ ভোর পাঁচটায় লন্ডনের প্যলাডিয়াম থিয়েটারে হ্যারি কেইন উঁচিয়ে ধরলেন ব্যালন ডি’অরের সোনালি শিরোপা ৯ বছর আগে একই মঞ্চে প্রথমবারের মতো ব্যালন ডি’অরের মনোনয়ন পেয়েছিলেন হ্যারি কেইন। সেখান থেকে মঞ্চে এসে রোনালদো নাজারিওর হাত থেকে শিরোপা নেওয়ার পথটা সহজ ছিল নাম্যাচের আগে লিওনেল মেসি কী কী করেন ছোটবেলায় কেইনকে বয়সভিত্তিক দল থেকে বাদ দেওয়া হয়েছিল ‘নাদুসনুদুস’ বলে। ও রকম শরীর নিয়ে ফুটবল নাকি খেলা যায় না।

আর্সেনালের পর টটেনহাম থেকেও বাদ পড়েছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০ দ্রুতগতিতে চলছিল পর্যটকবাহী বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সড়কে, আহত ২০ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীর বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব ‘সন্তান কী বলতে চায়, মা-বাবাকে তা শুনতে ও বুঝতে হবে’ ‘সন্তান কী বলতে চায়, মা-বাবাকে তা শুনতে ও বুঝতে হবে’
advertisement

‘পপির মাও আমার শাশুড়ি’, পপির মায়ের মৃত্যুতে যা বললেন ওমর সানী

সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চায় কোম্পানিগুলো
সয়াবিন তেল
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়াতে চায় দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো। দাম বাড়ানোর সপক্ষে তারা আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম এবং দেশে জ্বালানির দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছে। সে জন্য কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম সমন্বয় করা প্রয়োজন বলে মনে করে। বর্তমানে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ২০৪ টাকা।

এখন সেই দাম বাড়িয়ে ২১৮ টাকা করতে চায় কোম্পানিগুলো। এ ছাড়া ৫ লিটারের সয়াবিন তেলের বোতলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা করার আবেদন জানিয়েছে তারা।দেশের বাজারে সর্বশেষ ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

এর আগে এক লিটারের বোতলের দাম ছিল ১৯৯ টাকা।নতুন করে দাম বাড়ানোর আবেদন জানিয়ে সম্প্রতি ১৩ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে চিঠি দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।চিঠিতে সংগঠনটি বলেছে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেব...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় ‘চুল কাটার টাকা চাওয়ায়’ নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা
ছুরিকাঘাত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রবীন্দ্র মনিঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম রঞ্জিত মনিঋষি। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন।

সেখানে নিজের সেলুনে চুল কাটার কাজ করতেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাদ্দাম (২৬) নামের এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে রবীন্দ্রের বুকে ও গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়া ছেলে। রবীন্দ্রর সেলুনের কাছেই সাদ্দামের বাবার একটি মুদিদোকান আছে।

ঘটনার পর সাদ্দামের খোঁজ মিলছে না।আশরাফুল করিম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন