চট্টগ্রামের চন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস সড়কে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগ কক্সবাজারগামী পর্যটক বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাটের উত্তর খানদীঘি শিকারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।পুলিশ জানায়, বাসটি দ্রুতগতিতে চলছিল। এটি গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়েছিল।
দ্রুতগতির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
সূত্র: প্রথম আলো

অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত
২৮ স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর জ্ঞানের লড়াই
একঝলক (২৮ অক্টোবর ২০২৬)
৩৬ দিনের ‘শাটডাউন’ শেষে ক্লাসে ফিরলেন চুয়েট শিক্ষার্থীরা, চলবে উপাচার্য পুনর্বহালের...
গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন