রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে এক কারখানাশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মারুফ ওরফে দুখু মিয়া (২০)। পরিবারের সঙ্গে তিনি ধলপুর সিটি পল্লি এলাকায় থাকতেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।মারুফের সহকর্মী নয়ন হোসেন জানান, মারুফ পাতিল তৈরির একটি কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে তাঁরা বাসায় ফিরছিলেন। ধলপুর ওয়াসা গেট এলাকায় এলে হঠাৎ গুলি এসে মারুফের গলার পাশে লাগে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কারা, কী কারণে তাঁকে গুলি করেছেন, তা তিনি বুঝতে পারেননি।মারুফের প্রতিবেশী নূর হোসেন প্রথম আলোকে বলেন, মারুফ কাজ থেকে ফেরার পথে ওয়াসা গেট এলাকায় আসতেই গুলি গায়ে লাগে।
সূত্র: প্রথম আলো

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত...
মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’
বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জা...
নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন