সাফল্যের শিখরে পৌঁছেও কেন হারিয়ে গেলেন এক সম্ভাবনাময় অভিনেতা? সালমান খানের সঙ্গে প্রকাশ্য বিরোধ, সংবাদ সম্মেলনে ৪১টি ফোনকলের অভিযোগ, একের পর এক সিনেমা থেকে বাদ পড়া—বিবেক ওবেরয়ের ক্যারিয়ারের গল্পে রয়েছে বলিউডের ক্ষমতার সমীকরণ, বিতর্ক ও ঘুরে দাঁড়ানোর অধ্যায়। সম্প্রতি ইউটিউব চ্যানেল রেলার্নে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক আবারও বলিউডের ‘লবিবাজি’ নিয়ে কথা বলেছেন।
তাঁর দাবি, ইন্ডাস্ট্রির একটি প্রভাবশালী গোষ্ঠী তাঁকে একঘরে করে দিয়েছিল। আগে চুক্তিবদ্ধ হওয়া কয়েকটি সিনেমা থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বিবেকের আরও দাবি, যাঁরা তাঁর পাশে দাঁড়াতে চেয়েছিলেন, তাঁদেরও কেউ কেউ আন্ডারওয়ার্ল্ডের হুমকি পেয়েছিলেন। এমন কথাও বলা হয়েছিল, তাঁর সঙ্গে সিনেমা করলে তাঁদের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এসব ঘটনার কারণে জীবনের একটি কঠিন সময় পার করতে হয়েছে তাঁকে।
একসময় ছিলেন বলিউডের নতুন সেনসেশন ২০০২ সালে রাম গোপাল ভার্মার কোম্পানি দিয়ে বলিউডে অভিষেক বিবেকের।
সূত্র: প্রথম আলো

বহুলপ্রতীক্ষিত রামায়ণ সিনেমার পৌরাণিক সাজপোশাকে কেমন হলো রণবীর, সাই পল্লবী, যশ, কাজল...
বিয়ে নয়, বিয়ের ছবি তোলা দরকার
সেরা ৩ ‘রসালো’ কভার এবং বাছাইকৃত ‘রসালো’ কভারগুলো
টিস্যু কোম্পানির চেয়ে আমি বেশি স্পনসর পাই চাঁদের কাছ থেকে!
—তাহসান খান
বস ইজ অলওয়েজ রাইট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন