ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোল মাত্র একটি। জয় নিয়ে মাঠ ছাড়লেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশের। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাই ফিনিশিংয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে অনুশীলনে ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা করছেন কোচ টমাস ডুলি।গতকাল ঘণ্টা দুয়েকের অনুশীলনে লম্বা সময় ধরে চলে শুধু গোলের মহড়া।
শ্রীলঙ্কা দলে লম্বা গড়নের ফরোয়ার্ড থাকায় তাদের সামলানোর কৌশলও ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ। বিশ্বনাথ ঘোষকে আবারও ‘নম্বর নাইন’ পজিশনে খেলানোর ভাবনা রয়েছে কোচের। আগামীকাল ফারহান আলী ও হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার সম্ভাবনাও নতুন পরিকল্পনায় ভূমিকা রাখছে।অনুশীলনে নামার আগে প্রথম আলোকে মুঠোফোনে ফিনিশিংয়ের সমস্যা নিয়ে ডুলি বলেন, ‘গোল নিয়ে আমাদের প্রতি ম্যাচেই ভাবতে হয়। ভুটানের সঙ্গে এত এত আক্রমণ, তবু গোল মাত্র একটি!
আমি খেলোয়াড়দের দোষ দিতে চাই না।
সূত্র: প্রথম আলো

রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’
মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট
টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার
আজ টিভিতে যা দেখবেন (৮ নভেম্বর ২০২৬)
হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে গেল বাংলাদেশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন